শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৫ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » কুড়িগ্রাম জেলায় স্বাস্থ্য প্রশাসনে হযবরল অবস্থা
প্রথম পাতা » জেলার খবর » কুড়িগ্রাম জেলায় স্বাস্থ্য প্রশাসনে হযবরল অবস্থা
৪৫৪ বার পঠিত
শুক্রবার, ৫ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুড়িগ্রাম জেলায় স্বাস্থ্য প্রশাসনে হযবরল অবস্থা

---
কুড়িগ্রাম থেকে মোঃ রফিকুল ইসলামঃ
কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য প্রশাসনের দায়িত্বহীনতার কারণে ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য প্রশাসন। জেলা জুড়ে ভূয়া ডাক্তার কবিরাজের ছড়াছড়ি, যেন দেখার কেউ নেই।
কুড়িগ্রাম জেলায় বর্তমান সময়ে হাতুড়ে ডাক্তার, কবিরাজ ও ভূয়া ডাক্তারের কারণে সাধারণ মানুষজন স্বাস্থ্য সেবা পেতে গিয়ে নানা রকম হয়রানির শিকার হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কয়েকদিনের ট্রেনিং নিয়েই ডাক্তার সেজে প্রাইভেট চেম্বার খুলে সাইনবোর্ড টাঙ্গিয়ে রোগী দেখছেন অনেকেই। বিগত সময়ে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মাঝে মধ্যেই হাতুড়ে দন্ত চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান চালালেও তাদের অনেকেই কয়েকদিন জেল খেটে জরিমানার টাকা জমা দিয়ে পুনরায় চেম্বারে রোগী দেখছেন। এদের বিরুদ্ধে শুধুমাত্র আইনী ব্যবস্থা নয়, স্বাস্থ্য সেবার নামে যারাই অপকর্ম করছে তাদের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া জরুরী হয়ে পড়েছে। কুড়িগ্রাম জেলায় কোন প্রকার সনদ ছাড়াই অনেকে হোমিও ডাক্তার পরিচয় দিয়ে ভূয়া কাগজপত্রের মাধ্যমে অপকর্ম চালাচ্ছেন। অথচ ডিএইচএমএস ও এলএইচএমপি পাশ করেও ওই সকল অপচিকিৎসকদের সাথে পাল্লা দিতে পাচ্ছে না তাঁরা। দীর্ঘদিন ধরে হাতুরে ডাক্তাররা অবস্থান করায় নিজেদের পরিচিতি ব্যাপক হওয়ায় অপকর্ম চালানে তারা সুযোগ পাচ্ছে। শুধু মাত্র সিভিল সার্জন কার্যালয়ে কাগজে কলমে ক্লিনিক অনুমোদনের কাগজপত্র জমা করেই ডাক্তার নার্স ছাড়াই বিভিন্ন উপজেলায় ক্লিনিক ব্যবসা জমজমাট ভাবে চলছে। নাগেশ্বরীর একটি প্রাইভেট ক্লিনিকে এবং উলিপুরের একটি প্রাইভেট ক্লিনিকে এধরনের অপকর্ম সবচেয়ে বেশি হয় বলে বিভিন্ন সুত্র জানিয়েছে।
সরেজমিন অনুসন্ধানেও বিষয়টির সত্যতা পাওয়া গেছে। আবার অনেকেই শুধুমাত্র ড্রাগ লাইসেন্স নিয়েই নিয়মনীতিমালা তোয়াক্কা না করে হোমিও চেম্বারে ¯িপরিট বা এ্যালকোহোল দেদাচ্ছে বিক্রি করছে। কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস সব কিছু দেখেও না দেখার ভান করে চলছে। অনেকের অভিযোগ জেলায় স্বাস্থ্য সেবার নামে যে পরিমাণ দুর্নীতি হয়, তার কিছু কমিশন স্থানীয় স্বাস্থ্য প্রশাসন বখরা হিসেবে পেয়ে থাকেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)