শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৫ জুন ২০১৫
প্রথম পাতা » » নকল স্যালাইন কারখানা
প্রথম পাতা » » নকল স্যালাইন কারখানা
৭০৩ বার পঠিত
শুক্রবার, ৫ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নকল স্যালাইন কারখানা

---

মানিকগঞ্জ সদর উপজেলার সাইলিপাড়া গ্রামে নিম্নমানের ও নকল টেস্টি স্যালাইনের কারখানায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করেছে। সোমবার রাতে পুলিশের এই অভিযানে চারটি মাঝারি ধরনের যন্ত্রসহ বিপুল পরিমাণ পণ্যও জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- কারখানা মালিক জামালপুরের নান্দিনা গ্রামের মনজুরুল হকের ছেলে ইসতিয়াক আহমেদ শাকিল (২৮), শ্রমিক শাহিনুর রহমানের ছেলে মনিরুজ্জামান (২২), শেখ তরিক উদ্দিনের ছেলে শেখ পারভেজ (২০), ব্রাক্ষ্মণবাড়িয়ার হাতুরা বাড়ি গ্রামের আব্দুল হান্নানের ছেলে ইয়াসিন মিয়া (১৭) ও মানিকগঞ্জ সদর উপজেলার গোপালখালি গ্রামের ডাবলু মিয়ার ছেলে জনি হোসেন (২০)।
সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় জানান, কয়েক মাস ধরে ওই গ্রামের মনসুর আলীর বাড়ি ভাড়া নিয়ে শাকিল এসব নিম্নমানের ও নকল স্যালাইন তৈরির কাজ শুরু করেন। তারা নামি কোম্পানির সঙ্গে মিল রেখে ইউনিসন ফুডস কোম্পানি টেস্টি স্যালাইন, গ্লুকোজ ও ট্যাং তৈরি করে বাজারজাত করে আসছিল। এ কারণে সোমবার রাত ১০টার দিকে পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে মালপত্র ও সরঞ্জামসহ তাদের আটক করে। এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় তাদের আদালতে পাঠানো হবে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)