শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ মে ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » রাতের অন্ধকারে যমুনা নদী রক্ষার ব্লকপাচার, স্থানীয়রা আটক করল ৩ ট্রাক্টর
প্রথম পাতা » জেলার খবর » রাতের অন্ধকারে যমুনা নদী রক্ষার ব্লকপাচার, স্থানীয়রা আটক করল ৩ ট্রাক্টর
২৩৭ বার পঠিত
শনিবার, ৩ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাতের অন্ধকারে যমুনা নদী রক্ষার ব্লকপাচার, স্থানীয়রা আটক করল ৩ ট্রাক্টর

জেলা প্রতিনিধিঃ---

গাইবান্ধার সাঘাটা উপজেলার হাট ভরতখালী এলাকায় ব্রহ্মপুত্র (যমুনা) নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজে ব্যবহৃত ব্লক পাচারকালে স্থানীয়দের হাতে তিনটি ট্রাক্টর আটক হয়েছে।


শুক্রবার (২ মে) রাতের আঁধারে পাচারের সময় স্থানীয় জনতা সন্দেহভাজন তিনটি ট্রাক্টর আটক করে, যার প্রতিটিতে ৩৫টি করে মোট ১০৫টি ব্লক ছিল।


ঘটনার পর স্থানীয়রা সাঘাটা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টর তিনটি থানায় নিয়ে যায়।


স্থানীয় ইউপি সদস্য মাহবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই নদী রক্ষা প্রকল্পের ব্লক রাতের আঁধারে পাচার হচ্ছে বলে অভিযোগ শুনে আসছি। আজ জনতার সহযোগিতায় তিনটি ট্রাক্টর হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।


এলাকার বাসিন্দা জিল্লু মিয়া বলেন, আমরা অনেকদিন ধরেই শুনছিলাম যে এই প্রকল্পের ব্লক গোপনে পাচার হচ্ছে। তাই আজকে রাতে এলাকাবাসী মিলে টহল দিই এবং ট্রাক্টরগুলো আটক করি।


এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আটক ব্লকগুলো প্রকল্প থেকে চুরি করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)