মানিকগঞ্জ হরিরামপুরের ইউনিয়ন যুবলীগের সভাপতি আটক
মানিকগঞ্জ প্রতিনিধিঃ![]()
মানিকগঞ্জের হরিরামপুরের গালা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমানকে (৩৮) আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা গ্রামের আনছার আলীর ছেলে।
শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজার কলতা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে এবং শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলে আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করে। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ তিনজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় প্রায় আড়াই বছর পরে গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান ভিপি দুলাল। এতে সাবেক সাংসদ মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়।
এ মামলার তদন্তে গালা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান সোহানের জড়িত থাকার বিষয়টি উঠে আসায় তাকে আটক করা হয়েছে বলে জানা যায়।এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভাংচুর ও নাশকতা মামলায় তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা