শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » আসাদুজ্জামান স্কুল ও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রথম পাতা » জেলার খবর » আসাদুজ্জামান স্কুল ও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
৩০৫ বার পঠিত
সোমবার, ১ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসাদুজ্জামান স্কুল ও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আসাদুজ্জামান স্কুল ও কলেজ এর অধ্যক্ষের বিরুদ্ধে প্রায় সাড়ে লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আদালতে  চার্জশীট দাখিল করেছে। চার্জশীটে তদন্তকারি কর্মকর্তা কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করারও আদালতে আবেদন করা হয়েছে।
অভিযোগপত্র সুত্রে জানা গেছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ একেএম গোলাম আজম বিদ্যালয়ের দোকান ঘর নির্মাণের আয় বাবদ ২ লাখ ৫৯ হাজার ৬শ’ ৮০ টাকা, ঘর ভাড়া বাবদ ১০ হাজার ৫শ’ টাকা এবং ২০০৭ সালের আগষ্ট ও ডিসেম্বর মাসে দোকান ঘরের ভাড়া বাবদ আদায়কৃত ৩ লাখ ৪২ হাজার ও ৩ লাখ ৪৫ হাজার টাকাসহ সর্বমোট ৯ লাখ ৪৭ হাজার ৬শ’ ৮০ টাকা জমা খরচ বহিতে জমা না করে তা ঋণ দেখিয়ে এবং অন্যান্যভাবে আত্মসাৎ করা হয়।
এব্যাপারে অভিযোগ প্রাপ্তির পর ২০১১ সালের জেলা দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা গাইবান্ধা সদর থানায় দন্ডবিধির ৪০৮ ধারায় ২০১১ সালের ২৯ নভেম্বর একটি মামলা দায়ের করেন (গাইবান্ধা থানা মামলা নং ৪৮)। পরে তদন্তকারি কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারি পরিচালক মোঃ জাকারিয়া তদন্তকালে উক্ত অর্থ আত্মসাতের সত্যতা পান। অতঃপর দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে (স্মারক নং- দুদক/বিঃ অনুঃ ও তদন্ত-১/সি-১৪৩/২০১১/৫৬৯৭, তারিখ ২২/০২/১৫ ইং) সিনিয়র জজ আদালতে চার্জশীট দাখিল করা হয়।
প্রসঙ্গত উলে¬খ্য যে, অধ্যক্ষের বিরুদ্ধে অভিভাবকদের মধ্যে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারসহ ১০ জন অভিভাবক পক্ষ থেকে উক্ত প্রতিষ্ঠানের গভর্ণিংবডির সভাপতি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপির নিকট অবিলম্বে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ প্রতিষ্ঠান প্রধানের পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ প্রাপ্তির পর সভাপতি কর্তৃক এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ১১ জুন গভর্ণিংবডির সভা আহবান করা হয়েছে বলে জানা গেছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)