রবিবার, ৩১ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » কৃষ্ণপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকা বাসীর প্রতিবাদ সভা
কৃষ্ণপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকা বাসীর প্রতিবাদ সভা
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উজেলার পার্বতীনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কৃষ্ণপুর গ্রামের স্থানীয় সন্ত্রাসী রুহুল আমিন চকিদারগং এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকা বাসী এক প্রতিবাদ সভা আয়োজন করেছে।সোমবার সন্ত্রাসী চকিদারগং ওই এলাকার শাহআহম্মদ নামে এক রিক্সাচালককে বেদড়ক মারধর করে। একই রাতে আব্দুর রব মানিকের বাড়ীতে হামলা ও ভাংচুর করে চকিদারগং সন্ত্রাসীরা। শাহআহম্মদ, আব্দুররবই নয় এভাবে এলাকার আরো অনেকের উপর হামলা করেছে, তাদের মধ্যে একই গ্রামের মহিব উল্যা মিরন কে প্রান নাশকের হুমকি দেয়, হাফিজ উল্যা মিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেন এবং আব্দুল মতিনের জমি দখল করে। তাই এলাকার বাসির একটাই দাবি আমরা এই অত্যাচরী, জলুম, সন্ত্রাসীর হাত থেকে মুক্তি চাই। এই ব্যাপারে ওই এলকার মেম্বার খোরশেদ আলম তাদেরকে জিজ্ঞাস করতে গেলে তাকে খারাপ ভাষায় কথা বলে অপমান করে। তাই (আজ) শনিবার বিকাল ৪ টায় মাছিম নগর স্কুল মাঠে এক প্রতিবাত সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্বে উপস্থিত ছিলেন তোপায়েল মাষ্টার, বিশেষ অতিথি গোলাম মাওলা চৌধুরী, আবুল বাসার চেয়ারম্যান, উপজেলা বাইস চেয়ারম্যান হাফিজ উল্যাসহ প্রমুখ।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা