শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২২ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » লক্ষ্মীপুরে ৫ সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » লক্ষ্মীপুরে ৫ সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
৪৬১ বার পঠিত
শুক্রবার, ২২ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে ৫ সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ


---

রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মামুন হত্যায় জড়িত সন্দেহে ৫ সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ শক্রবার বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামে এঘটনা ঘটে। আটককৃত সন্ত্রসীরা হলো শাহাবউদ্দিন, রাশেদ, রাজু, আনোয়ার হোসেন ও মাহফুজ।  এর মধ্যে গুরুতর আহত শাহাবউদ্দিন ও রাশেদ নামের দু’সন্ত্রাসীকে পুলিশ পাহারায়  লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতরা লক্ষ্মীপুরের চাঞ্চলকর স্কুল ছাত্রী সীমা হত্যা মামলার মূত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামি ও নোয়াখালীর বেগমগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী মানিকের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শক্রবার বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামে বেগমগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী মানিক বাহিনীর বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান নেয়। এসময় স্থানীয় জনতা সন্ত্রাসীদের ঘেরাও করে ধাওয়া দেয়। পরে উত্তেজিত জনতা ৫ সন্ত্রাসীকে ধরে গনধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃত সন্ত্রাসীরা হলেন শাহাবউদ্দিন, রাশেদ, রাজু, আনোয়ার হোসেন ও মাহফুজ। আটককৃত শাহাবউদ্দিন সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভৈরব নগর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। অন্য আটককৃত সবাই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, আটকৃত সবাই বেগমগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী মানিকের সহযোগী। তারা সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ওই এলাকায় আসলে স্থানীয়রা দাওয়া দিয়ে ৫ জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ  করে। আটকৃদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত সোমবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মামুনকে গুলি করে হত্যা করে নোয়াখালীর দুর্ধর্ষ মানিক ও মধু বাহিনীর সন্ত্রাসীরা।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)