শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২০ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | ব্যাংক-বীমা » ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিকউন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে
প্রথম পাতা » জেলার খবর | ব্যাংক-বীমা » ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিকউন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে
৪৭১ বার পঠিত
বুধবার, ২০ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিকউন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে

---

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের মহাব্যবস্থাপক মোঃ খুরশীদ আলম বলেছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ করে ব্যাংকটি নারীর অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা রাখছে তা দেশের অন্য কোন ব্যাংক রাখতে পারেনি। মেয়েদের সামনে নিয়ে আসার ব্যাপারে এ ব্যাংকের ভূমিকা সবার উপরে এবং প্রথম স্থানে রয়েছে।
তিনি মঙ্গলবার (১৯ মে) বিকেলে শিশু একাডেমী মিলনায়তনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিনাজপুর শাখা আয়োজিত মহিলা উদ্যোক্তাদের মাঝে উন্মুক্ত বিনিয়োগ বিতরণ, পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপহার বিতরণ ও সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মোঃ শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ রুহুল আমীন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ণ রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর শাখা প্রধান মোঃ রুহুল আমীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংকের দিনাজপুর শাখার ম্যানেজার অপারেশনস মোঃ সানারুল হক বসুনিয়া। অনুষ্ঠানে ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ শাহজাহান সিরাজ, সিনিয়র অফিসার একেএম শামসুজ্জামান, মোঃ এনামুল হক, আহসান হাবিব, অফিসার মোঃ ফারুক আজমসহ অন্যান্য কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে ৫ জন মহিলা উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগ বিতরণ, পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের ২০৬ জন মেধাবী সন্তানের মাঝে শিক্ষা উপহার বিতরণ ও কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ১’শ জনের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)