শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২০ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাকাতের গুলিবর্ষণ, ১৫ জন গুলিবিদ্ধ
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাকাতের গুলিবর্ষণ, ১৫ জন গুলিবিদ্ধ
৪০৩ বার পঠিত
বুধবার, ২০ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাকাতের গুলিবর্ষণ, ১৫ জন গুলিবিদ্ধ

---

রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার লামচর বাজারে ডাকাত দলের অতর্কিত গুলিবর্ষণে ৪ ব্যবসায়ীসহ ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রামগঞ্জ উপজেলার লামচর বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন বজলুর রহমান, জহির হোসেন, মামুন হোসেন, নুরুল ইসলাম বতা, মো. হারুন, রুবেল, দয়াল, রেদোয়ান হোসেন, সফিকুল ইসলাম, শরীফ হোসেন। এদের মধ্যে গুরুত্বর আহত ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত অনুমান সাড়ে নয়টার দিকে স্থানীয় কুখ্যাত ডাকাত সর্দার শাহ আলমের নেতৃত্বে ১৫/২০ জনের মুখোশধারী একদল ডাকাত উপজেলার লামচর বাজারের বিভিন্ন দোকানপাটে হানা দিয়ে অতর্কিত হামলা, ভাংচুর ও এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় বাজারের দোকানপাটে থাকা লোকজন আতংকে দিক-বিদিক ছুটাছুটি করে পালানোর চেষ্টাকালে এবং ডাকাতদের গুলিতে ৪ জন ব্যবসায়ীসহ ১৫ জন গুলিবিদ্ধ হয়। ঘন্টাব্যাপী ডাকাতদলের এ তন্ডবলীলা চালানোর খবর সাথে সাথে পুলিশকে দেয়া হলেও ডাকাত দল চলে যাওয়ার ১ ঘন্টার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর করণে আহতের সংখ্যা বেশী হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। পরে ডাকাতদল চলে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুলিবিদ্ধ আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাকাত দলের গুলি বর্ষণের খবর জানা সত্বেও দেরীতে ঘটনাস্থলে পৌঁছানোর কারণ জানতে চাইলে রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেন ক্যামেরার সামনে কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)