বেনাপোলে ৩ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
![]()
বেনাপোল থেকে এনামুল হকঃ
অনুপ্রবেশের অভিযোগে আটকের পর তিন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। মঙ্গলবার (২০ মে) দুপুর ৩টায় বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে এদের ফেরত দেয় বিএসএফ। এরা হলেন, যশোর বাঘারপাড়ার রজব আলী মোল্লার মেয়ে পলি (১৬), মটবাড়িয়া গ্রামের দেবেন্দ্র সরকারের ছেলে সম্ভু সরকার (২০) ও ঢাকার মিরপুরের আব্দুর রাজ্জাকের ছেলে কামাল (২৫)।
বিজিবি জানায়, পাচারকারীরা ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের অনুপ্রবেশের অভিযোগে আটক করে। পরবর্তীতে মানবিক কারণে থানা হাজতে না পাঠিয়ে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়।
বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগ দিয়ে পোর্ট থানা পুলিশের কাছে সপর্দের প্রক্রিয়া চলছে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা