শিরোনাম:
ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৮ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » বক্সখাটের নিচে পোশাক শ্রমিকের মৃতদেহ
প্রথম পাতা » জেলার খবর » বক্সখাটের নিচে পোশাক শ্রমিকের মৃতদেহ
৫০০ বার পঠিত
রবিবার, ২৮ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বক্সখাটের নিচে পোশাক শ্রমিকের মৃতদেহ

শাহাদাৎ হোসেন সাকু , কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় বক্সখাটের নিচ থেকে তাকওয়া আক্তার নামে এক পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে কালিয়াজুড়ি এলাকার মনির হোসেনের বাসার দ্বিতীয় তলার একটি কক্ষের বক্সখাটের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। তাকওয়া কুমিল্লা ইপিজেডের পোশাক শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, তাকওয়া তার ২ সন্তানসহ ভাগনী সুমাইয়া ও ভাতিজী মুন্নিকে নিয়ে কালিয়াজুড়ির মনির হোসেনের বাসায় ভাড়া থাকতেন। তার স্বামী দুলাল মিয়া চট্টগ্রামে ভাড়ায় গাড়ি চালান।

তার অনুপস্থিতিতে গত ২৪ ডিসেম্বর বিকেলে অজ্ঞাত এক যুবক বাসায় এসে সুমাইয়া ও মুন্নিকে টাকা দিয়ে চিড়িয়াখানায় পাঠিয়ে দেন। সেদিন তারা বাসায় ফিরে এসে তাকওয়া ও সেই যুবককে পায়নি।

দুই দিন খোঁজাখুঁজির পর শনিবার সন্ধ্যায় তাদের থাকার ঘর থেকে দুর্গন্ধ পেলে খাটের নিচে তাকওয়ার মরদেহ দেখতে পায় তারা।

পরে ভাগনী সুমাইয়া ও ভাতিজী মুন্নি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত তাকওয়ার পিঠে ধারালো অস্ত্রের আঘাত শনাক্ত করতে পেরেছে পুলিশ। ময়নাতদন্তের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ---



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)