শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৮ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » শৈত্য প্রবাহ আর কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চল
প্রথম পাতা » জেলার খবর » শৈত্য প্রবাহ আর কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চল
৫১৫ বার পঠিত
রবিবার, ২৮ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈত্য প্রবাহ আর কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চল

---মোহাম্মদ সেলিম, সিরাজগঞ্জ
শৈত্য প্রবাহ আর ঘন কুয়াশায় বিপর্যস্ত সিরাজগঞ্জসহ পুরো উত্তরাঞ্চল। গত ২ দিন সূর্যের মুখ দেখেনি এ অঞ্চলের মানুষেরা। কুয়াশার সঙ্গে সূর্য্যরে লুকোচুরি খেলা চলছে দিন ভর। জন জীবনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সড়ক মহাসড়কে যানবাহন চলছে শ্লোথ গতিতে। সকালে হেড লাইটের আলো জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
সন্ধ্যার পর পর পুরোশহর ফাঁকা হয়ে পড়ছে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। কুয়াশার কারনে সরিষা সহ শীতের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করছেন এ অঞ্চলের কৃষকরা। হঠাৎ করে শীত নামায় সর্দি কাশি, শ্বাসকষ্ট, কোল্ড ডায়রিয়া সহ শীত জনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে বৃদ্ধ এবং শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি।
জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতে অসুস্থতা জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শীত বস্ত্রের অভাবে সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের প্রায় ৩০ লাখ দরিদ্র মানুষ বিপাকে পড়েছেন। সরকারী ভাবে এখন পর্যন্ত শীতার্ত মানুষের মাঝে কোন শীতবস্ত্র বিতরন করা হয়নি। শীত বস্ত্রের অভাবে আগুর জ্বালিয়ে রাত কাটাচ্ছে মানুষ। ঘন কুয়ার কারনে রাস্তা ঘাট ও নদী পথে যান বাহন এবং নৌ চলাচলে বিপত্তি ঘটছে। জেলা ও উপজেলা গুলোতে লোকজনের আগমন কমে গেছে। বিশেষ করে চরাঞ্চলের হত দরিদ্র মানুষ বিপাকে পড়েছেন আরো বেশি। খড় কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন তারা। সন্ধ্যা শুরু হতে না হতেই কুয়াশা চাদরে ঢেকে পড়ছে পুরো উত্তরাঞ্চল। এ কারনে যানবাহনের যাত্রীদের গন্তব্যে পৌঁছতে সময় লাগছে অনেক বেশি



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)