শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৭ মে ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি » ছিনতাইয়ে বাধা দেওয়ায় ট্রাকচালক খুন
প্রথম পাতা » অর্থনীতি » ছিনতাইয়ে বাধা দেওয়ায় ট্রাকচালক খুন
৩৭২ বার পঠিত
রবিবার, ১৭ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছিনতাইয়ে বাধা দেওয়ায় ট্রাকচালক খুন

---
গাজীপুর প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীর বাস্তহারা (এরশাদনগর) এলাকায় আজ রোববার ভোররাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বুলবুল আহমেদ (২৬) নামে এক ট্রাকচালক খুন হয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী চালকের সহকারী তাজেল মিয়ার ভাষ্য, ছিনতাই করার সময় বাধা দেওয়ায় বুলবুলকে খুন করা হয়।

নিহত বুলবুলের বাড়ি শিবগঞ্জ থানার হামজানি কুড়িপাড়া এলাকায়।

টঙ্গী থানার উপপরিদর্শক সুমন ভট্টের ভাষ্য, নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ে বগুড়া যাচ্ছিলেন বুলবুল। টঙ্গীর বাস্ত্তহারা এলাকায় ভোররাত সাড়ে তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক থামান বুলবুল। তিনি সহকারি তাজেল মিয়াকে পাশের দোকানে পান আনতে পাঠান। এ সময় তিন থেকে চারজন ছিনতাইকারী বুলবুলের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে দুর্বৃত্তরা বুলবুলের মাথা, গলা ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

চালকের সহকারী তাজেল ট্রাকের ভেত‌র থেকে রক্তাক্ত অবস্থায় বুলবুলকে নিয়ে টঙ্গী হাসপাতালে যান। টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক মো. মামুন অর রশিদের ভাষ্য, বুলবুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের জন্য পুলিশ সকালে টঙ্গী হাসপাতাল থেকে তাঁর লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)