শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৭ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » মঠবাড়িয়ায় রাস্তার উপর গোয়াল ঘর নির্মান, শতাধিক পরিবার অবরুদ্ধ
প্রথম পাতা » জেলার খবর » মঠবাড়িয়ায় রাস্তার উপর গোয়াল ঘর নির্মান, শতাধিক পরিবার অবরুদ্ধ
১১৩৮ বার পঠিত
রবিবার, ১৭ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মঠবাড়িয়ায় রাস্তার উপর গোয়াল ঘর নির্মান, শতাধিক পরিবার অবরুদ্ধ

---

জুলফিকার আমীন সোহেল, মঠবাড়িয়াঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বুখইতলা গ্রামে জন সাধারনের চলাচল বন্ধ করে অর্ধশত বছরের পুরানো কেয়ারের রাস্তার উপর গোয়াল ঘর নির্মান করেছেন একটি প্রভাবশালী পরিবার। ফলে ওই গ্রামে বসবাসরত শতাধিক পরিবার চলাচল করতে না পেরে অবরুদ্ধ হয়ে পড়েছে।
এ ব্যপারে ওই এলাকার শিক্ষক মোঃ শাহজাহান উপজেলা চেয়ারম্যান বরাবরে গোয়াল ঘর অপসারন করে চলাচলের জন্য রাস্তা খুলে দেয়ার আবেদন জানিয়েছে। ওই গ্রামের জনৈক ফারুক হোসেন তার ঘরের পাশ দিয়ে রাস্তার মধ্যে সম্প্রতি চলাচলের পথ বন্ধ করে গেয়াল ঘর নির্মান শুরু করেন । এ সময় এলাকাবাসী বাধা দিয়েও ব্যার্থ হন।
অভিযোগের ভিত্তিতে গতকাল সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, প্রায় ৬০বছরের পুরানো এ রাস্তাটি ফারুক গোয়াল ঘর নির্মান করায় তাদের  যাতায়াতে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ সময় ফারুক হোসেন দাবী করে বলেন, বসত ঘরে মাত্র চার কাঠা জমি থাকায় ঘরের পাশ দিয়ে রাস্তায় লোক চলাচল করলে পরিবারের লোকজনদের বসবাস করতে সমস্যা হয় তাই গোয়াল ঘর নির্মান করেছি এবং অন্য জায়গা দিয়ে বিকল্প রাস্তা নির্মানের চেষ্টা করছি।
এব্যপারে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন সেলিম জানান, কেয়ারের রাস্তার ওপর গোয়াল ঘর নির্মানের খবর পেয়েছি এবং ২৪ ঘন্টার মধ্যে ঘর উত্তলনকারীকে ঘর অপসারন করার নির্দেশ প্রদান করা হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)