লামায় চাঁদার দাবীতে ৫উপজাতি ও বাঙ্গালীকে অপহরণ
![]()
চট্টগ্রাম ব্যুরো:
বান্দরবানের লামার ফাঁসিয়াখালীর ফকিরাখোলা এলাকা থেকে বালু ব্যবসায়ীসহ পাঁচজনকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। অপহৃতদের মুক্তিপণ বাবদ তাদের পরিবারের কাছ থেকে ১২ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন অপহরণকারীরা। অপহৃতরা হলেন, বালু ব্যবসায়ী নাসির উদ্দিন প্রকাশ নাছির কোম্পানী (৪৫), ইব্রাহীম (৩০), রুবেল (২৭)। এরা তিনজনই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।
অপহৃত অপর দুইজন হলো লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন এর হারগাজা এলাকার আপ্র“ মার্মার ছেলে মং প্র“ মার্মা ও একই ইউনিয়নের হেডম্যান পাড়ার মহে মার্মার ছেলে মংছাইএ মার্মা। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মজুমদার এই তথ্য জানিয়েছেন।
ফাঁসিয়াখালী ইউ.পি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাই ছড়ির ফকিরাখোলা থেকে শনিবার সকাল ৭ টা বালু নিয়ে যাওয়ার সময় অপহরণকারীগণ এদেরকে অপহরণ করে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়। অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ বাবদ মংপ্র“ মার্মা ও মংছাই মার্মার পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা এবং নাসির উদ্দিন, ইব্রাহীম ও রুবেল এর পরিবারের কাছ থেকে ৭ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে।
এই ব্যাপারে লামা থানায় কর্মরত উপ-পরিদর্শক মোঃ নুরুজ্জামান ঘটনাস্থলে থেকে জানান, অপহরণকারীদের মোটিভ ও অপহৃতদের অবস্থান উদঘাটন করার জন্য চেষ্টা করা হচ্ছে।





চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ