শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ মে ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | সম্পাদক বলছি » ভারতীয় নাগরিকদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য দিতে রাজি হল সুইস ব্যাঙ্ক
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | সম্পাদক বলছি » ভারতীয় নাগরিকদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য দিতে রাজি হল সুইস ব্যাঙ্ক
৪২৯ বার পঠিত
শনিবার, ১৬ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতীয় নাগরিকদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য দিতে রাজি হল সুইস ব্যাঙ্ক

---
পক্ষকাল ডেস্ক: তাদের ব্যাঙ্কে থাকা ভারতীয় নাগরিকদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য দিতে রাজি হয়েছে সুইস ব্যাঙ্ক। শুক্রবার দিল্লিতে সুইজারল্যান্ডের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আগামী দিনে এধরণের তথ্য আদানপ্রদানের ব্যাপারে দু দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরেও রাজি সুইজারল্যান্ড। জানিয়েছেন জেটলি।

সুইস ব্যাঙ্ক থাকা ভারতীয়দের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দিতে সুইজারল্যান্ডকে চাপ দিচ্ছিল দিল্লি। অবশেষে সেই চাপের কাছে কিছুটা হলেও নতিস্বীকার করল সুইজারল্যান্ড। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের অর্থমন্ত্রী। তখনই ঠিক হয় যে সুইস ব্যাঙ্কে গচ্ছিত ভারতীয় কালো টাকা উদ্ধারে সহযোগিতা করবে সুইজারল্যান্ড। তারজন্য সুইস ব্যাঙ্কে যে সব ভারতীয়দের অ্যাকাউন্ট রয়েছে, তার সব তথ্যই তারা কেন্দ্রকে দেবে।

কালো টাকার বিরুদ্ধে কেন্দ্রের লড়াইকে আরও শক্তিশালী করতে ভারত এবং সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন জেটলি। এর ফলে সুইস ব্যাঙ্কে নতুন করে কোনও ভারতীয়ের অ্যাকাউন্ট খোলা হলে, তার সব তথ্যই হাতে আসবে দিল্লির। তখন তারজন্য আলাদা করে আর আবেদন জানাতে হবে না।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)