শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৩ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » উৎকোচ না দেয়ায় পল্লী বিদ্যুৎ অফিস থেকে ফাইল গায়েবের অভিযোগ
প্রথম পাতা » জেলার খবর » উৎকোচ না দেয়ায় পল্লী বিদ্যুৎ অফিস থেকে ফাইল গায়েবের অভিযোগ
৪৪৫ বার পঠিত
বুধবার, ১৩ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উৎকোচ না দেয়ায় পল্লী বিদ্যুৎ অফিস থেকে ফাইল গায়েবের অভিযোগ


---

জুলফিকার আমীন সোহেল, মঠবাড়িয়াঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজার সংলগ্ন পল্লীতে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি দুগ্ধ খামারে বারবার আবেদনের পরও বিদ্যুৎ সংযোগ না দেয়ায় খামারটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। উৎকোচ না দেয়ায় পল্লী বিদ্যুৎ অফিস থেকে আবেদনের ফাইল গায়েবের অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, মিরুখালী বাজারের পশ্চিম পাশে ২০১০ সালে সাবেক সরকারী কর্মচারী মোঃ খলিলুর রহমান একটি অষ্ট্রেলিয়ান গাভী দিয়ে “মেসার্স ভাই ভাই দুগ্ধ খামার” প্রতিষ্ঠা করেন। খলিলুর রহমানের তিল-তিল শ্রম দিয়ে গড়া খামারে বর্তমানে গাভীর সংখ্যা ২২টি। প্রতিদিন প্রায় শতাধিক লিটার দুধ সরবরাহ করে স্থ্ানীয় দুধের চাহিদার একটি বড় অংশ পূরণ করা হয় এখামার থেকে। খামার থেকে মাত্র একশত ফুট দুরত্বে বিদ্যুতের খুটি থেকে সংযোগ পাওয়ার জন্য ২০১০ সালে পিরোজপুর পল্লি বিদুৎ সমিতির অফিসে আবেদন করেন খলিলুর রহমান। আবেদনের পর রাম বাবু নামক প্রকৌশলী  খামার পরিদর্শণ করে সংযোগ দেয়ার সুপারিশ করে রিপোর্ট পেশ করেন। পরবর্তীতে অফিস থেকে ফাইলটি গায়েব হয়ে যায়। পুনরায় ২৫ফেব্র“য়ারী‘১৪ তারিখ সংযোগ চেয়ে পল্লী বিদ্যুত অফিসে আবেদন করেন খলিলুর রহমান। তারপরেও সংযোগ না পেয়ে গত ৩ মে‘২০১৫ তারিখ আবার আবেদন করেন খলিল। বিদ্যুৎ ছাড়া খামার চালান সম্ভব না। বর্তমানে বিকল্প পথে বিদ্যুতের ব্যবস্থা করতে ব্যাপক অর্থ ব্যায় করতে হচ্ছে।
খামারের মালিক মোঃ খলিলুর রহমান জানান, বারবার আবেদন করেও তার খামারে বিদ্যুৎ সংযোগ মেলেনি। উৎকোচ না দেয়ায় অফিস থেকে তার ফাইল গায়েব হয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ না পেলে দুগ্ধ খামারটি বন্ধ হয়ে যেতে পারে বলে মালিক খলিল জানান।
এব্যাপারে  পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শংকর কুমার কর এর সাথে যোগাযোগ করলে তিনি এত কাজের মধ্যে এসব মনে রাখা সম্ভব না বলে জানান।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)