শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৩ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » ব্লগার অনন্ত হত্যায় মামলা, চলছে হরতাল

৩২৬ বার পঠিত
বুধবার, ১৩ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্লগার অনন্ত হত্যায় মামলা, চলছে হরতাল

ব্লগার অনন্ত হত্যায় মামলা, চলছে হরতাল

২০১৫ মে ১৩ ০৯:৫২:৫৯

ব্লগার অনন্ত হত্যায় মামলা, চলছে হরতাল

সিলেট অফিস : মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার ঘটনায়অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা হয়েছে।

অনন্তের বড় ভাই রতনেশ্বর দাশ বাদী হয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে নগরীর বিমানবন্দর থানায় মামলা করেন।

এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদ, ঘাতকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের ডাকে বুধবার সিলেট মহানগরে আধাবেলা হরতাল পালিত হচ্ছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন দ্য রিপোর্টকে জানান, মামলায় অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার হয়নি। তবে আসামিদের গ্রেফতারের পুলিশের অভিযান চলছে।

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ১৩/১২, নুরানী বনকলা পাড়া এলাকার বাসা থেকে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বের হবার সাথে সাথে অনন্ত বিজয়কে চারজন মুখোশধারী ব্যক্তি তাকে কোপায়।

গুরুতর আহত অবস্থায় অনন্তকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সিলেট মহানগরে আধাবেলা হরতাল ডাকে গণজাগরণ মঞ্চ।

এদিকে, হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ‘আনসার বাংলা ৮’ নামে একটি টুইটার এ্যাকাউন্ট।

আনসার আল-ইসলাম বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষে এই টুইটার এ্যাকাউন্টটি পরিচালিত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে পোস্ট করা এক বিবৃতিতে আনসার বাংলা ৮ দাবি করেছে, ব্লগার অনন্ত হত্যার দায় স্বীকার করেছে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস)।

তবে চরমপন্থী সশস্ত্র সংগঠনগুলো নিয়ে কাজ করে এমন একটি মার্কিন সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স’-এর ওয়েবসাইটে তাৎক্ষণিকভাবে একিউআইএস এমন কোনো দাবি করেছে বলে খবর পাওয়া যায়নি।

ওই টুইটে যে ছবি পোস্ট করা হয়েছে, সেখানে চারজনের পোর্ট্রেট যুক্ত করা হয়েছে। ব্লগার রাজীব হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (আরইউ) অধ্যাপক শফিউর রহমান এবং অভিজিৎ রায়ের ছবিতে একই চিহ্ন ব্যবহার করা হয়েছে। অপর ব্যক্তির ছবিতে রক্তাক্ত ক্রস চিহ্ন ব্যবহার করা হয়েছে। ওই ছবিতে লেখা হয়েছে, ‘নেক্সট টার্গেট ইজ লোডিং… স্টে টিউনড!’

আনসার আল-ইসলামের এ রকম একটি টুইটের প্রায় ৩০ ঘণ্টার মাথায় মঙ্গলবার হত্যার শিকার হন সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ।

(দ্য রিপোর্ট/এমজেসি/এইচএইচ/এনআই/মে ১৩, ২০১৫)

- See more at: http://www.thereport24.com/article/104758/index.html#sthash.H0bS2hnz.dpuব্লগার অনন্ত হত্যায় মামলা, চলছে হরতাল
২০১৫ মে ১৩

--- পক্ষকাল ডেস্ক: মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার ঘটনায়অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা হয়েছে।

অনন্তের বড় ভাই রতনেশ্বর দাশ বাদী হয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে নগরীর বিমানবন্দর থানায় মামলা করেন।

এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদ, ঘাতকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের ডাকে বুধবার সিলেট মহানগরে আধাবেলা হরতাল পালিত হচ্ছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন দ্য রিপোর্টকে জানান, মামলায় অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার হয়নি। তবে আসামিদের গ্রেফতারের পুলিশের অভিযান চলছে।

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ১৩/১২, নুরানী বনকলা পাড়া এলাকার বাসা থেকে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বের হবার সাথে সাথে অনন্ত বিজয়কে চারজন মুখোশধারী ব্যক্তি তাকে কোপায়।

গুরুতর আহত অবস্থায় অনন্তকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সিলেট মহানগরে আধাবেলা হরতাল ডাকে গণজাগরণ মঞ্চ।

এদিকে, হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ‘আনসার বাংলা ৮’ নামে একটি টুইটার এ্যাকাউন্ট।

আনসার আল-ইসলাম বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষে এই টুইটার এ্যাকাউন্টটি পরিচালিত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে পোস্ট করা এক বিবৃতিতে আনসার বাংলা ৮ দাবি করেছে, ব্লগার অনন্ত হত্যার দায় স্বীকার করেছে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস)।

তবে চরমপন্থী সশস্ত্র সংগঠনগুলো নিয়ে কাজ করে এমন একটি মার্কিন সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স’-এর ওয়েবসাইটে তাৎক্ষণিকভাবে একিউআইএস এমন কোনো দাবি করেছে বলে খবর পাওয়া যায়নি।

ওই টুইটে যে ছবি পোস্ট করা হয়েছে, সেখানে চারজনের পোর্ট্রেট যুক্ত করা হয়েছে। ব্লগার রাজীব হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (আরইউ) অধ্যাপক শফিউর রহমান এবং অভিজিৎ রায়ের ছবিতে একই চিহ্ন ব্যবহার করা হয়েছে। অপর ব্যক্তির ছবিতে রক্তাক্ত ক্রস চিহ্ন ব্যবহার করা হয়েছে। ওই ছবিতে লেখা হয়েছে, ‘নেক্সট টার্গেট ইজ লোডিং… স্টে টিউনড!’

আনসার আল-ইসলামের এ রকম একটি টুইটের প্রায় ৩০ ঘণ্টার মাথায় মঙ্গলবার হত্যার শিকার হন সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ।

এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)