শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৫ মার্চ ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » ইসিতে বিএনপির প্রতিনিধিরা
প্রথম পাতা » রাজনীতি » ইসিতে বিএনপির প্রতিনিধিরা
৪৯৫ বার পঠিত
বুধবার, ২৫ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসিতে বিএনপির প্রতিনিধিরা

 ---

পক্ষকাল পড়োটীবেডোকঃ  অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের ছয় নেতা বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ‘শত নাগরিক কমিটির ব্যানার’ এ আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে যান।

প্রতিনিধি দলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা ইয়াসমীন মুন্নী এবং সাংবাদিক নেতা আবদুল হাই শিকদার রয়েছেন।

শেরেবাংলানগরে ইসি কার্যালয়ে সিইসির সঙ্গে এ বৈঠকে কমিশন সচিব মো. সিরাজুল ইসলামও উপস্থিত রয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পর প্রায় দুই বছরের মাথায় তিন সিটি নির্বাচনকে ঘিরে বিএনপি প্রতিনিধি দল কমিশনে এলো, যদিও কাজী রকিবউদ্দীন নেতৃত্বাধীন কমিশনের বিরোধিতা করে আসছে বিএনপি।

তবে ২০১৩ সালে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সময় বিএনপির প্রতিনিধি দল কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে। সর্বশেষ ওই বছরের জুলাইয়ে গাজীপুর সিটি নির্বাচনের সময় যোগযোগ করেছিল বিএনপি।

দশম সংসদ নির্বাচন বর্জন করায় বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি ইসির।

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় সিদ্ধান্ত ঘোষণা না হলেও মনোনয়নপত্র সংগ্রহে সম্ভাব্য প্রার্থীদের বিএনপির পক্ষ থেকে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে বলে দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, তিন সিটি করপোরেশনেই আগামী ২৮ এপ্রিল ভোটের দিন রাখা হয়েছে। ২৯ মার্চ পর্যন্ত আগ্রহীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

ইতোমধ্যে ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র নিয়েছেন আব্দুল সালাম ও নাসির উদ্দিন আহমেদ পিন্টু। ঢাকা উত্তরে আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র নিয়েছেন।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)