শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৮ মার্চ ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » খানসামায় দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
প্রথম পাতা » জেলার খবর » খানসামায় দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
৪০৪ বার পঠিত
বুধবার, ১৮ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খানসামায় দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন


---
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের এ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় পরিচালিত দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার ধারা অব্যাহত রাখতে গতকাল বুধবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে একটি মেলা উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবায়ন গোস্বামী, আলোকঝাড়ির ইউপি চেয়ারম্যান মোকছেদুল গণি রাব্বু শাহ্, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’র নির্বাহী পরিচালক মোজাফফর হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের  প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মেলায় ছয়টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ ২২টি স্টল গ্রহণ করে। মেলা উদ্বোধনের পূর্বে ওই মঞ্চে শিশু বিবাহ বন্ধ প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী পরিচালকের সভাপতিত্বে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শিশু সুরক্ষা কমিটির সদস্য, কাজী, ঘটক, ইমাম, পুরোহিত, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত আসন সদস্য ও ইউপি সদস্য, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)