শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » » ‘নতুন করে নাশকতা হলেও কঠোর হাতে দমন করা হবে’
‘নতুন করে নাশকতা হলেও কঠোর হাতে দমন করা হবে’
পক্ষকাল প্রতিবেদক :
সরকারবিরোধী আন্দোলনে বিগত দিনের নাশকতার কথা উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নতুন করে নাশকতা হলেও তা কঠোর হাতে দমন করা হবে। আন্দোলন করুন সমস্যা নেই।’
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘এ দেশে আন্দোলন কখনোই সফল হবে না। তাদের কখনো আন্দোলন হয় না। তারা কোন বছর আন্দোলন করবে এটার ঠিক নেই।’
শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন ।
ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের নামে নাশকতা করা হলে, জনগণের জান-মালের নিরাপত্তায় সরকার যথাযথ ব্যবস্থা নেবে। কঠোর হাতে সেই নাশকতা দমন করবে।’
মন্ত্রী বলেন, ‘আন্দোলন করার মতো সক্ষমতা বিএনপির আর নেই। দল হিসেবে তারা খুবই সংকটাপন্ন।’
তিনি বলেন, ‘বাস্তবে বিএনপির আন্দোলনের কফিন কবরে গেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের কথা তারা বললেও মূলত তা দল রক্ষার আন্দোলন।’
তিনি আরো বলেন, ‘আমাদের আন্দোলনে নেতারা মাঠে থাকতেন। কোথাও ২৫ জন লোক দাঁড়ালে, তার ২২ জনই থাকতেন নেতা। কর্মীরাও এতে উৎসাহ পেত। কিন্তু বিএনপির নেতারা কর্মসূচি দিয়ে এসি রুমে বসে থাকেন। কর্মীরা হতাশ হয়ে বাড়ি ফিরে যান।’
এ সময় তিনি বর্তমান সরকার দেশকে ডিজিটাল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন।
জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী ও পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী।
এর আগে সকালে জেলা প্রশাসন চত্বর থেকে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।




ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার