শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » » গয়েশ্বর রায়কে ৩ দিনের রিমান্ড দিল আদালত
গয়েশ্বর রায়কে ৩ দিনের রিমান্ড দিল আদালত
![]()
পক্ষকাল প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামানের আদালতে তাকে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গয়েশ্বর চন্দ্র রায়কে শুক্রবার বিকেল ৩টায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এর আগে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় জানান, গয়েশ্বর চন্দ্র রায়কে সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার পরিদর্শক হাবিল হোসেন জানান, গয়েশ্বর রায়কে আদালতে হাজির করে ১০ দিনে রিমান্ড আবেদন করা হবে।
তিনি আরও জানান, এ মামলায় আরও তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাদেরকেও আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
উল্লেখ্য, বুধবার বকশীবাজারে বিশেষ আদালতে দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শাহবাগ ও চকবাজার থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে। মামলা দুটিতে পুলিশের কাজে বাধা প্রদান, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংসদ সদস্য ছবি বিশ্বাসকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়