শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » রাজনীতি » ১৪৪ ধারায় আটকে গেলো গাজীপুরে খালেদার সমাবেশ
প্রথম পাতা » রাজনীতি » ১৪৪ ধারায় আটকে গেলো গাজীপুরে খালেদার সমাবেশ
৪৬৫ বার পঠিত
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৪৪ ধারায় আটকে গেলো গাজীপুরে খালেদার সমাবেশ

পক্ষকাল প্রতিবেদক : ---শনিবার গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠে বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সম্মেলন আহ্বান করায় সভাস্থলসহ পুরো গাজীপুর জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান জেলা পুলিশ সুপার হারুনুর রশীদ।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম জানান, শনিবার গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠে বিএনপি ও ছাত্রলীগ কাউকে জনসভা ও বিক্ষোভ সমাবেশ করতে অনুমতি দেওয়া হয়নি।

তবে জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।

এর আগে, শুক্রবার দুপুরে জেলা মহিলা লীগের সভাপতি দিলরুবা খাঁনের নেতৃত্বে ২০-২৫ জন নেত্রী কর্মীরা মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে।

এ সময় তারা ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে মহিলা লীগের নেতৃরা বিভিন্ন শ্লোগানে মিছিল নিয়ে এলাকা ত্যাগ করেন।

কোন অপৃতিকর ঘটনা এড়াতে জনসভাস্থলে জলকামানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

দুপুর দেড়টার দিকে বিভিন্ন শ্লোগান নিয়ে ছাত্রলীগ একটি মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করেছেন।

আগামী কাল শনিবার ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠে বিএনপি জনসভা ও ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে।



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)