শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৪ মার্চ ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লক্ষীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
প্রথম পাতা » জেলার খবর » লক্ষীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
৪৩৭ বার পঠিত
বুধবার, ৪ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

--- লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আরিফুর রহমান ফরহাদ (৩৫)।

বুধবার ভোর রাত ৩টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়। সকাল ৮টার দিকে পুলিশ স্থানীয় মিরিকপুর বাজারের একটি ‘স’ মিলের সামনে থেকে ফরহাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। লক্ষীপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি র্সাকেল) নাসিম মিয়া একথা জানিয়েছেন।

নিহত ফরহাদের বাড়ি ভাঙ্গাখাঁ ইউনিয়নের মিরিকপুর গ্রামে। তিনি বাঙ্গাখাঁ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক বলে জানান উপজেলা সদর (র্পূব) যুবলীগের যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান পাটওয়ারী। নিহতের বাবা নুরুল আমিন মাস্টার বলেন, গতকাল মঙ্গলবার ফরহাদ লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে যায়। রাতে বাড়ি ফিরে। রাত ৩ টার দিকে কে বা কারা তাকে ঘর থেকে ডেকে নেয়। সকালে লোকজন তার গুলিবিদ্ধ লাশ দেখে বাড়িতে খবর দেয়।

তিনি আরও জানান, গত বছরের আগস্টে ভ্যন্তরীণ কোন্দলে দলীয় কয়েকজন ফরাদকে কুপিয়ে জখম করে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার আসামী মো. রাশেদকে পুলিশ মঙ্গলবার গ্রেফতার করে। গ্রেফতারের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

লক্ষীপুরের এএসপি নাসিম মিয়া বলেন, গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। জড়িতদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)