শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২ মার্চ ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » দেড় যুগেও মেরামত হয়নি পাঁচপাখিয়া সেচখালের ভাঙা কালভার্ট
প্রথম পাতা » জেলার খবর » দেড় যুগেও মেরামত হয়নি পাঁচপাখিয়া সেচখালের ভাঙা কালভার্ট
৩৯১ বার পঠিত
সোমবার, ২ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেড় যুগেও মেরামত হয়নি পাঁচপাখিয়া সেচখালের ভাঙা কালভার্ট

---                                                                 ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নে দেড়যুগ পরও মেরামত হয়নি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন পাঁচপাখিয়া গ্রামের সেচখালের ভাঙা কালভার্টটি।
এ কালভার্টে চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে ৪ জনের বেশি মানুষ,যানবাহন সহকারে আহত হয়েছে শতাধিক মানুষ । এখনো জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছে কৃপালপুর,পদ্মনগর,চর-রুপদাহ, ব্যাসপুর, নিত্যানন্দনপুর, গোলকনগর, হাটফাজিলপুর,কুমিড়াদহ,যুগ্নি-বাগনিসহ ১০/১২টি গ্রামের কয়েক হাজার মানুষ। বর্তমানে আবাইপুর ইউনিয়নের আতঙ্কের নাম পাঁচপাখিয়া সেচখালের সেতুটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত ১১নং আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রাম। পার্শ্ববর্তী কৃপালপুর, পদ্মনগর, ব্যাসপুর, নিত্যানন্দনপুর, গোলকনগর, হাটফাজিলপুরসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ এ রাস্তায় হাটফাজিলপুর বাজার হয়ে থানা সদর শৈলকুপা এবং জেলা সদর ঝিনাইদহে যাতায়াত করে। অথচ প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে ভাঙা অচল অবস্থায় পড়ে আছে জনগুরুত্বপূর্ণ এ কালভার্ট।
১১নং আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন মোল্লা সহ এলাকাবাসী তাদের নিজেদের চেষ্টায় বাঁশ-কাঠের সাহায্যে কোনোরকমে জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়ে ব্যবহার করে যাচ্ছে মারণ ফাঁদ হয়ে দেখা দেয়া কালভার্টটি। প্রায়ই ঘটে দুর্ঘটনা। গত কয়েক বছর ধরে মারা গেছে স্কুল শিক্ষার্থীসহ ৪ জন, আহত হয়েছে শতাধিক। এদের বেশিরভাগই বাইসাইকেল,মটরসাইকেল আরোহী।
পাঁচপাখিয়া গ্রামের আলহাজ নূর-আলম বিশ্বাস জানান, এমন কোনো দিন নেই যে এখানে ছোট-বড় কোনো দুর্ঘটনা ঘটে না। স্থানীয়রা বহু চেষ্টা করেও এর কোনো প্রতিকার না পেয়ে বারবার নিজেদের মতো বাঁশ-কাঠ দিয়ে জোড়াতালির কালভার্ট ব্যবহার করে আসছে। এর দু’পাশের বেষ্টনির চিহ্ন নেই বহু আগে। মাঝে মাঝে বড় বড় গর্ত হয়ে ভেঙে গেছে পাকা ঢালাই।
কুমিড়াদহ গ্রামের তপু মোল্লা জানান, বহুবার কালভার্ট মেরামতের দাবি করে দেড় যুগ পর এখন আর কেউ বিষয়টি নিয়ে কথা বলতে চায় না। আতঙ্কের আরেক নাম পাঁচপাখিয়া ব্রিজ যেন এলাকাবাসীর কপালের লিখন।
শৈলকুপা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শাখা কর্মকর্তা আশরাফুল সিদ্দিকী বলেন, ‘তিনি নতুন এসেছেন পাঁচপাখিয়া গ্রামে সেচ খালে কালভার্ট ভাঙার বিষয়টি শুনেছেন। তবে সম্প্রতি বেশ কয়েকটি ই-টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে শিগগিরই কাজ শুরু হবে। এর আওতায় পাঁচপাখিয়া কালভার্ট তালিকাভুক্তকরণ রয়েছে।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)