শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২ মার্চ ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরের ‘বন্দুকযুদ্ধ’ ওসিসহ ৬ পুলিশ আহত
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরের ‘বন্দুকযুদ্ধ’ ওসিসহ ৬ পুলিশ আহত
৩৪৫ বার পঠিত
সোমবার, ২ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরের ‘বন্দুকযুদ্ধ’ ওসিসহ ৬ পুলিশ আহত

---

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশ ও পিকেটাদের মধ্যে বন্দুকযুদ্ধ ঘটলে এসময় ৪ পুলিশ সদস্য আহত হয় ও ২ পিকেটার গুলিবিদ্ধ হয় । রোববার গভীর রাতে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের কমলনগরের চর লরেন্সের বেরাগো মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কমলনগর থানার ওসি কবির আহম্মদ, এস আই আব্দুল ওয়াব, কনেষ্টেবল সফিকুর রহমান, সিজানুর রহমান। জামায়াতকর্মী মাইন উদ্দিন (৩২) ও যুবদলকর্মী আরিফ হোসেন (২৪) বাম পায়ের হাঁটুর নিছে গুলি লাগে। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসিসহ আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুলিবিদ্ধ জামায়াতকর্মী মাইন উদ্দিন কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। আরিফ হোসেন চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা মৃত নরুল হকের ছেলে।
কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে যুবদল ও জামায়াত-শিবিরকর্মীরা রাস্তার পাশের গাছ কেটে সড়ক অবরোধ করে। এসময় টহল পুলিশের গাড়িকে লক্ষ্য করে তারা পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে এবং পুলিশের ওপর গুলি চালায়। আতœরক্ষাতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে জামায়াত ও যুবদলের ওই দুই কর্মী গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে গাছ কাটার করাত ও ৪ টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। পরে আহত অবস্থায় তাদের পুলিশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
লক্ষ্মীপুর পুলিশ,সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, নাশকতাকারীরা পুলিশের গাড়িকে লক্ষ করে ককটেল ও পেট্রোল বোমা ছুড়লে পুলিশ আত্বরক্ষার্থে গুলি ছুড়লে ২ পিকেটার গুলিবিদ্ধ হয় ও ৪ পুলিশ সদস্য আহত হয়। গুলিবিদ্ধদের কাছ থেকে গাছ কাটার করাত ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)