চার বস্তা বৈদেশিক মুদ্রাসহ ৫২৮টি সোনার বার উদ্ধার
পক্ষকাল প্রতিবেদক:
চার বস্তা বৈদেশিক মুদ্রাসহ ৫২৮টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ রাজধানীর পল্টনে একটি বাসায় অভিযান চালিয়ে ৪ বস্তা বৈদেশিক মুদ্রাসহ প্রায় ৫২৮ টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনাকালে এসব মুদ্রা উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান এই তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, পল্টনে ২৯/১ ঠিকানার বাড়িতে মোহাম্মদ আলীর দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব মুদ্রা ও সোনার বার উদ্ধার করা হয়েছে। মালিক নিজেকে একবার মিষ্টান্ন ব্যবসায়ী আরেকবার আবাসন ব্যবসায়ী বলে পরিচয় দেন। ওই বাসা থেকে সোনা চোরাচালানের ব্যবসা করা হয়, এমন খবরের ভিত্তিতে আজ এ অভিযান চালানো হয়।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, সোনার প্রতিটি বারের ওজন ১০ তোলা করে। উদ্ধার হওয়া এসব বারের মোট ওজন ৬৮ কেজির মতো। প্রতি কেজি সোনার দাম ৫০ লাখ টাকা। আটক করা মোহাম্মদ আলীর বিরুদ্ধে শুল্ক আইনে মামলা করা হবে। শুল্ক আইনে এসব সোনার বৈধ কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।





চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ