শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » আগুন-সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়ার বিষয়ে সংলাপপন্থীদের অবস্থান পরিস্কার করুন -তথ্যমন্ত্রী
প্রথম পাতা » রাজনীতি » আগুন-সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়ার বিষয়ে সংলাপপন্থীদের অবস্থান পরিস্কার করুন -তথ্যমন্ত্রী
৪১৩ বার পঠিত
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগুন-সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়ার বিষয়ে সংলাপপন্থীদের অবস্থান পরিস্কার করুন -তথ্যমন্ত্রী

---পক্ষকাল প্রতিবেদক

‘সংলাপপন্থীদের আগুন-সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়া সম্পর্কে পরিস্কার অবস্থান ঘোষণা করতে হবে। কিসের বিনিময়ে তারা দানবদের কাছ থেকে শান্তি কিনতে চান?’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু  বলেন, ‘বর্বর আগুন-সন্ত্রাসের জন্য খালেদা জিয়াকে দায়ী না করা ও আগুন-সন্ত্রাসীদের দমনে সংলাপপন্থীদের নিরবতা দানবদের আস্কারা দেয়, মানুষ পুড়িয়ে হত্যার মতো অপরাধে উৎসাহিত করে।’

‘যে খালেদা জিয়া রাজাকার-যুদ্ধাপরাধী-আগুন-সন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন, তার সংগে মিটমাটের প্রস্তাব মানে দেশটাকে তাদের কাছে ইজারা দেয়ার প্রস্তাব’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ও আগুন-সন্ত্রাসীদের যারা আলাদা করে দেখেন, তারা দানবের সাথে মানবের মিটমাট চান, যা সম্ভব না’।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাহিত্যিক দীপিকা ঘোষের চারটি গল্পগ্রন্থ ও দু’টি প্রবন্ধগ্রন্থ ‘বিষয় রবীন্দ্রনাথ’ ও ‘বাঙালির উৎসব’ এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

বইগুলোর প্রকাশক গ্রাফোসম্যান পাবলিকেশন লিমিটেডের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব ডঃ রণজিৎ বিশ্বাস, এনডিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক।

কবি আসাদ চৌধুরী, রবিউল হুসাইন, শিহাব সরকার, আমিরুল ইসলাম খান ও ভারত বিচিত্রার সম্পাদক নান্টু রায় আলোচনায় অংশ নেন।

হাসানুল হক ইনু শিল্পী-সাহিত্যিকসহ দেশের সকল মানুষকে আগুন-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)