চাটমোহরে ঝুঁকিপূর্ণ নসিমন করিমনই গণপরিবহন
![]()
জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) :
টানা অবরোধ ও দফায় দফায় হরতালের কারণে সড়ক-মহাসড়কে যাত্রীবাহী বাসের চলাচল নেই বললেই চলে। এ সুযোগে পাবনা জেলায় ঝুঁকিপূর্ণ নসিমন-করিমন সড়কপথে প্রধান গণপরিবহন হয়ে উঠেছে।সড়ক পথে চলাচলকারীরা জানান, হরতাল-অবরোধের কারণে ৪০ দিনের বেশি সময় ধরে সড়কপথে যানবাহনের স্বাভাবিক চলাচল নেই। প্রথম দিকে মানুষ খুব একটা রা¯Íায় বের না হলেও বাধ্য হয়েই অনেককে এখন পথে নামতে হচ্ছে। এ অবস্থায় তাঁরা দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য বেছে নিচ্ছেন বিকল্প পথ ও যানবাহন। বিকল্প যানবাহনের মধ্যে এখন নছিমন-করিমন হয়ে উঠেছে সড়ক পথের প্রধান গণপরিবহন।
পরিবহন-সংশিøষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনা জেলায় প্রায় ৩০ হাজার নছিমন-করিমন রয়েছে। হরতাল-অবরোধের আগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ এ যানগুলো পুলিশি বাধায় নিয়ন্ত্রিতভাবে চলাচল করলেও এখন আর সেই বাধা নেই। পুলিশের ভয়ে যেসব নছিমন-করিমন বসিয়ে রাখা হয়েছিল, সেগুলোও এখন মহাসড়কে নামানো হয়েছে। হরতাল-অবরোধকে পুঁজি করে সড়ক-মহাসড়কে এগুলোর চলাচল ব্যাপকভাবে বেড়ে গেছে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা