শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে আটক ৫
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে আটক ৫
৪৩৯ বার পঠিত
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে আটক ৫

---লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে হরতাল সমর্থনে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিলে লাঠিচার্জ করেছে ডিবি পুলিশ। এ সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে এমরান মামুন এবং পিয়াস নামে তিন শিবিরকর্মীকে আটক কর হয়। বরিবার সকাল সোয়া ৮টার দিকে জেলা সদরের লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবির নগর এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে, শনিবার রাতে সদর উপজেলার দাসেরহাট এবং রায়পুর উপজেলার রাখালিয়া এলাকা থেকে দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিবার সকাল ৮টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিয়ার রাস্তার মাথা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে তারা একটি লেগুনা গাড়ির কাঁচ ভাঙচুর করে এবং দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে গিয়ে মিছিলকারীদের লাঠিপেটা এবং ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ আশপাশের বাড়িতে ঢুকে লোকজনকে মারধর করে এবং ফাঁকা গুলি ছুড়ে।

জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া জানান, মিছিল থেকে নাশকতা করার চেষ্টা করলে পুলিশ তাদের চত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় তিন শিবিরকর্মীকে আটক করা হয়েছে। তিনি জানান, পুলিশ সদরের দাসের হাট এবং রায়পুরের রাখালিয়ায় অভিযান চালিয়ে আরও দুই জনকে আটক করে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)