শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » » নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » » নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
৪০৯ বার পঠিত
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

---

পক্ষকাল প্রতিবেদকঃ নাশকতাকে দেশের সকল নাগরিককে এক সাথে প্রতিহতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন দেশের উন্নয়ন করতে চায়, বিএনপি-জামায়াত তখন দেশে জ্বালাও-পোড়াও শুরু করে।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সমুদ্র সীমায় নিরঙ্কুশ সার্বভৌমত্ব অর্জন করেছে বাংলাদেশ।

২০তম বছর পূর্ণ করলো সমুদ্রের অভিভাবক হিসেবে খ্যাত বাংলাদেশ কোস্ট গার্ড। দীর্ঘ এই সময়ে চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, জাটকা নিধন প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় এই বাহিনীকে প্রদান করা হলো ন্যাশনাল স্ট্যান্ডার্ড।

কোস্ট গার্ড সদর দপ্তরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশাল সমুদ্রকে ব্যবহার করে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ দেন। আর অভ্যন্তরীণ জলজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ডকে আরও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।

শেখ হাসিনা বলেন, ‘বিভিন্ন দেশের অর্থনীতি বিশ্লেষণ করলে দেখা যায়, যেদেশ সমুদ্রকে যত বিশ ব্যবহার করতে পেরেছে সেদেশ তার অর্থনীতিকে তত বেশি এগিয়ে নিয়ে নিতে সক্ষম হয়েছে। এই লক্ষ্য অর্জনে আমরা ইতোমধ্যে ব্লু -ইকোনোমিক বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ যাবতীয় কাজ আমরা হাতে নিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, এক দিকে অর্থনৈতিক ভাবে বাংলাদেশ যখন স্বাবলম্বী হয়ে উঠছে দেশ অন্যদিকে তা বন্ধ করতে চলছে ষড়যন্ত্র।

তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নত সমৃদ্ধি হিসেবে উন্নত হোক এটাই আমাদের লক্ষ্য এবং বাংলাদেশের মানুষও আজকে সেই স্বপ্ন দেখছে। আমাদের সরকার বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত সেই স্বপ্ন বাস্তবায়নে যখন নিরলস কাজ করে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত জোট দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করছে, শিশুদের পোড়াচ্ছে, দেশের সম্পদ ধ্বংস করছে। আমি এই বর্বরতা বিরুদ্ধে প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

পরিশ্রম সততা আর দক্ষতা দিয়ে কোস্ট গার্ড সরকার ও জনগণের যে আস্থা অর্জন করেছে তা ধরে রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)