শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন গ্রেফতার করেছে র্যাব-১
কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন গ্রেফতার করেছে র্যাব-১
![]()
এম এ মাইকেল:
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জীবিত হয়ে র্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকা’র একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ফিফট এলায়েন্স গ্লোবাল ট্রেডিং লিঃ, ৪র্থ ফ্লোর, বিবেক হাইটস ভবন, বাড়ী নং-১, রোড নং-১৮, সেক্টর-৭ এর অভ্যর্থনা কক্ষের অভ্যর্থনা ডেক্সের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য কোকেন বিক্রয়ের উদ্দেশ্যে তাদের দখল ও হেফাজতে নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে একই তারিখ ১৩৩০ ঘটিকার সময় ঘটনাস্থল হতে আসামী- ১) মোঃ সাইদুজ্জামান কাজল (৪৭), বর্তমান- আজমপুর কাঁচা বাজার, থানা- দক্ষিণখান, ডিএমপি, ঢাকা এবং ২) মোঃ মজনু মিয়া (৪৬), বর্তমান- বসুন্ধরা আবাসিক এলাকা, থানা- ভাটারা, ডিএমপি, ঢাকাদ্বয়কে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৪৮০ গ্রাম কোকেন (অবৈধ মাদকদ্রব্য) সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় ও জব্দকৃত মালামাল ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে