শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
১৪১ বার পঠিত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব

পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি:---
পহেলা বৈশাখের প্রথম দিনেই আতঙ্কের ছায়া নেমে এসেছে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডার ডিগ্রীর চর ও চরকুরুলিয়া বাজারে। সন্ত্রাসী সংগঠন কালু বাহিনী প্রকাশ্যে গুলি চালিয়ে ও হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর কাছে চাঁদা দাবি করেছে। একই সঙ্গে ডিগ্রীর চরে কাউকে জমি ইজারা নিতে নিষেধ করা হয়েছে এবং বাহিনীর সদস্যদের দোকান থেকে পণ্য নিলে তা থেকে টাকা না চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
‘কে চরে থাকবে’-সিদ্ধান্ত আসছে ভারত থেকে
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালের দিকে কালু বাহিনীর সদস্য ইসলাম, রকিব কামার, রাজুসহ কয়েকজন সশস্ত্র সদস্য চরকুরুলিয়া বাজারে উপস্থিত হয়। তারা প্রথমে কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকাবাসীকে আতঙ্কিত করে। পরে একটি হ্যান্ডমাইক নিয়ে তারা ঘোষণা দেয়, “ডিগ্রীর চরে কেউ যেন আমাদের চাঁদা না দিয়ে জমি ইজারা না নেয়। আর আমাদের কেউ যদি তোমাদের দোকান থেকে কিছু নেয়, তাহলে সেটার টাকা কখনো চাইবে না।”
বাহিনীর সদস্য রকিব কামার আরও বলেন, “আমাদের কালু বাহিনীর কোনো লোককে কেউ কিছু বললে তার পরিবার ও বংশ নির্বংশ করে দেব।” তিনি আরও জানান, খুব শিগগিরই তাদের প্রধান কালু ভারত থেকে বাংলাদেশে আসছেন। কালু আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে-কে চরে থাকতে পারবে এবং কীভাবে চাঁদা আদায়ের কাঠামো দাঁড় করানো হবে।
রকিব কামারের অতীত: আওয়ামী লীগ থেকে কালু বাহিনীতে
প্রত্যক্ষদর্শী এক কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, রকিব কামারের বাড়ি ওই এলাকাতেই। আগস্টের আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর তিনি ডিগ্রী চরে গিয়ে কালু বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হন। তার এই দলবদল এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, রকিব কামার বর্তমানে চরকুরুলিয়া, চর আলহাজ্ব ও আশপাশের এলাকার সাধারণ কৃষক ও শিশুদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করছেন।
গত বছরের আস্তানা ও যৌথবাহিনীর অভিযান
স্থানীয় সূত্র জানায়, গত বছর কালু বাহিনী ডিগ্রীর চরে প্রায় ১৫ শো বিঘা জমি নিজেদের আয়ত্তে নিয়ে সেখানে একটি বিশাল আস্তানা গড়ে তোলে। পরে যৌথবাহিনী ওই আস্তানা ভেঙে দিলেও কালু বাহিনী পুনরায় সেখানে তাদের সাম্রাজ্য গড়ে তোলে। বর্তমানে ওই আস্তানাটি আরও সুসংহত ও সুরক্ষিত করে তোলা হয়েছে। বাহিনীর সদস্যরা প্রতিটি কৃষকের কাছ থেকে ‘নিরাপত্তা কর’ নামে চাঁদা আদায় করছে। গত বছর কালু বাহিনীর গুলির আঘাতে বেশ কয়েকজন কৃষক পঙ্গুত্ব বরণ করেছেন। একজন কৃষক বলেন, “আমরা জীবন-মরণের মধ্যে তিনবার পড়েছি। এবার কী হবে কে জানে?”
চর ইজারায় দুই কোটি টাকা নিয়ে বিতর্ক
গত ৩০ মার্চ ডিগ্রীর চর আবারও ইজারা দেওয়া হয়েছে। এবার ইজারা নিয়েছেন ঈশ্বরদী-আটঘরিয়া আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডলের ভাতিজা মামুন মন্ডল ও বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ছোট ভাই সেও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের মেহেদী হাসান।
এলাকাবাসীর আতঙ্ক ও দাবি
সন্ত্রাসের এই ঘটনায় এলাকাবাসী চরম আতঙ্কে দিনযাপন করছেন। একাধিক কৃষক ও ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কালু বাহিনীর লোকেরা দিনের বেলায়ও বাজারে আসে, গুলি চালায়। আমরা পুলিশের হস্তক্ষেপ চাই।” অনেকে আবার আশঙ্কা করছেন, কালু বাহিনীর প্রধান ভারত থেকে ফিরলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
আপাতত ডিগ্রীর চর ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বড় পদক্ষেপের খবর পাওয়া যায়নি। এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় হস্তক্ষেপ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)