শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » “পিআর পদ্ধতি দেশের জনগণের অজানা” - রুহুল কবির রিজভী
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » “পিআর পদ্ধতি দেশের জনগণের অজানা” - রুহুল কবির রিজভী
২৮৩ বার পঠিত
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

“পিআর পদ্ধতি দেশের জনগণের অজানা” - রুহুল কবির রিজভী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
---
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনে পিআর পদ্ধতি সম্পর্কে দেশের জনগণ অবগত নয়। এ পদ্ধতিতে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে না, কেবল দলীয় প্রতীকে ভোট দিতে হবে। এতে রাজনৈতিক দলগুলো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।
রিজভী অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল পিআর ও নির্বাচনী সংস্কারের কথা বলে ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করতে চাইছে। তবে বিএনপি তাদের উদ্দেশ্য বুঝতে পেরেছে।
তিনি বলেন, শিক্ষিত, মেহনতি ও ভদ্র সমাজ বিএনপির সদস্য হবে। চাঁদাবাজ ও দখলবাজরা যারা গণতন্ত্রকে দমিয়ে রেখেছিল তারা বিএনপির সদস্য হতে পারবে না।
আওয়ামী লীগ সরকারকে আক্রমণ করে রিজভী বলেন, ৩০ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে শেখ হাসিনা ধ্বংস করেছেন। জনগণ তাকে পরাজিত করেছে, এখন দেশকে নতুন করে গড়ে তুলতে হবে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকেরপাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও আহসান উদ্দিন খান শিপন।
পরে প্রধান অতিথি সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ভোধন ও ফরম বিতরণ করেন। কর্মসূচিকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)