শিরোনাম:
ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » » সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ জামিনে মুক্ত
প্রথম পাতা » » সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ জামিনে মুক্ত
১৩৬ বার পঠিত
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ জামিনে মুক্ত

পক্ষকাল ডেস্ক
---
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১২টি মামলায় জামিন পাওয়ার পর বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কেরানীগঞ্জ কারাগারের সিনিয়র জেল সুপার একেএম মাসুম জানিয়েছেন, বিকেল ৫টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তাকে মুক্তি দেওয়া হয়।
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
সম্প্রতি তার স্ত্রী আয়েশা সুলতানা উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেছিলেন। বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভোগায় গত ৫ আগস্ট রাতে কারাগারের হাসপাতাল থেকে তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, ঢাকা ও চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। পল্টন থানার মামলায় সর্বশেষ জামিনাদেশ পাওয়ার পর বাকি সব মামলায় আগেই জামিন নিশ্চিত হয়েছিল। সব জামিনের কাগজ যাচাই শেষে তাকে মুক্তি দেওয়া হয় এবং তার ওপর নিয়োজিত কারারক্ষী প্রত্যাহার করা হয়।
চট্টগ্রাম-১ আসন থেকে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রাজনৈতিক জীবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
গত বছরের ২৭ অক্টোবর ঢাকার ভাটারা থানার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)