বুধবার, ২৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » ভারত যাওয়ার সময় বেনাপোলে মৌলভী বাজার জেলা ছাত্র লীগের সহ-সভাপতি সামাদ আটক
ভারত যাওয়ার সময় বেনাপোলে মৌলভী বাজার জেলা ছাত্র লীগের সহ-সভাপতি সামাদ আটক
![]()
এম এ মাইকেলঃ
![]()
মৌলভী বাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদ ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। তিনি ভারতের যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট ভিসায় বেনাপোল ইমিগ্র্রেশনে আসে। ইমিগ্রেশন পুলিশ ডাটাবেজ যাচাইয়ের পর একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।
আটককৃত আব্দুস সামাদ (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২) মৌলভীবাজার সদর জেলার ৪নং ওয়ার্ড এর মোস্তফাপুর গ্রামের মো: আকিব আলীর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় তার নামে মৌলভীবাজার সদর থানায় মামলা একাধিক মামলা রয়েছে । তার সবগুলো মামলা মৌলভী বাজার সদর থানার।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুস্নী বলেন, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা আছে। সাথে সাথে মৌলভী বাজার জেলা ডিআইও -১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যাক্তির নামে ৭ টি মামলা আছে। তাকে পুলিশ গ্রেফতারের জন্য খুজছে। সে বর্তমানে পলাতক রয়েছে।
বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন, ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা