চট্টগ্রামে মধ্যরাতের সংঘর্ষ: ছাত্রশিবির-ছাত্রদল মুখোমুখি, গুলিবিদ্ধ ২, আহত ১৫
চট্টগ্রাম নগরীর চকবাজারে সোমবার রাতভর উত্তেজনা ছড়িয়ে পড়ে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে। রাত সাড়ে ১১টার দিকে ফাহিম নামের এক শিবির কর্মীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
রাত ১টার দিকে চকবাজার থানার গুলজার মোড়ে অবস্থান নেয় ছাত্রশিবির, আর ছাত্রদল অবস্থান নেয় কাঁচাবাজার মোড়ে।
ছাত্রশিবিরের দাবি, তাদের কর্মী ফাহিমকে “ছাত্রলীগ” ট্যাগ দিয়ে মারধর করে থানায় সোপর্দ করে ছাত্রদল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফাহিম চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী, তার মাথায় সেলাই দিতে হয়েছে।
সংঘর্ষে রাফিনুর ইসলাম তোহা (গণিত বিভাগ) ও জাবেরুল ইসলাম (শিবির কর্মী) মাথায় গুলিবিদ্ধ হন।
আহত হয়েছেন অন্তত ১৫ জনের বেশি শিবির কর্মী।
পাল্টাপাল্টি অভিযোগ
ছাত্রশিবিরের নেতা ওয়াহিদুল ইসলাম বলেন, “ছাত্রদলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।”
ছাত্রদলের নেতা আব্দুল কাদের পাল্টা দাবি করেন, “নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে থানায় সোপর্দ করার পর শিবিরের লোকজন আমাদের উপর হামলা চালায়।”
আইনশৃঙ্খলা পরিস্থিতচকবাজার থানার ওসি মোহাম্মদ জাহিদুল কবির জানান, “উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চলছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।”
এই ঘটনা শুধু ছাত্র রাজনীতির সংঘর্ষ নয়, বরং প্রাতিষ্ঠানিক নিরাপত্তা, রাজনৈতিক সহনশীলতা এবং শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে বড় প্রশ্ন তুলে দেয়। বারবার সংঘর্ষ, অস্ত্রের মহড়া, এবং ছাত্রদের গুলিবিদ্ধ হওয়া-এগুলো কি আমাদের শিক্ষাব্যবস্থার ভবিষ্যতের জন্য অশনিসংকেত নয়?





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা