শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ঢাকার আকাশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা: কেন্দ্রীয়করণ নিয়ে প্রশ্ন, তদন্ত ও বিচারের দাবি
প্রথম পাতা » অপরাধ » ঢাকার আকাশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা: কেন্দ্রীয়করণ নিয়ে প্রশ্ন, তদন্ত ও বিচারের দাবি
২০৯ বার পঠিত
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকার আকাশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা: কেন্দ্রীয়করণ নিয়ে প্রশ্ন, তদন্ত ও বিচারের দাবি

---

ঢাকা, ২১ জুলাই: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে সম্প্রতি ঘটে যাওয়া একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা ফের উসকে দিয়েছে ঢাকাকেন্দ্রিক রাষ্ট্রীয় অবকাঠামো, প্রতিরক্ষা ও প্রশাসনিক কাঠামোর বৈষম্য নিয়ে বিতর্ক। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি তুলেছে নাগরিক সমাজ ও বিভিন্ন পর্যবেক্ষক মহল।

দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছিল— সীমান্তরক্ষী বাহিনী ও সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদর দপ্তর রাজধানী ঢাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। বরং এ সময়ের মধ্যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে প্রতিরক্ষা খাত ঘিরে। অভিযোগ রয়েছে, ফ্যাসিবাদী সরকারের প্রশ্রয়ে বিমান ব্যবস্থাপনার জন্য বরাদ্দ ৪-৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করে একজন সাবেক বিমান বাহিনী প্রধান দেশত্যাগ করেছেন।

এছাড়াও, প্রশিক্ষণ বিমান কেনার নামে বিদেশি পুরনো ও পরিত্যক্ত বিমান আমদানি, কমিশন বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তৈরি করা হয়েছে বর্তমান বিমান দুর্ঘটনার অনুকূল পরিবেশ— যা কোনোভাবেই দায়িত্ব এড়ানোর সুযোগ দেয় না সংশ্লিষ্টদের।

নাগরিক সমাজ প্রশ্ন তুলেছে, বিশ্বের অন্যান্য দেশের মতো প্রতিরক্ষা স্থাপনাগুলো কেন দূরবর্তী ও কম জনবহুল এলাকায় নয়? বঙ্গোপসাগরের ওপরে বিপুল আকাশসীমা থাকা সত্ত্বেও প্রশিক্ষণ বিমান ওড়ানোর জন্য ঢাকা শহর কেন বেছে নেওয়া হলো— এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক ও রাজনৈতিক আলোচনায়।

তাদের মতে, সব কিছু ঢাকায় কেন্দ্রীভূত হওয়াই দেশের অন্যতম বড় বৈষম্য। কেন নৌবাহিনীর সদর দপ্তর সমুদ্রবন্দর চট্টগ্রাম বা মংলায় না থেকে ঢাকায়? কেন বৃহত্তম শিল্প ও রপ্তানিমুখী অঞ্চল চট্টগ্রামকে এড়িয়ে সব কারখানা ঢাকায় স্থাপন করতে হবে? রাজধানীতে ক্যান্টনমেন্ট, গলফ কোর্স, সর্বোচ্চ বিনোদন সুবিধা ও প্রশাসনিক সুবিধা কেন্দ্রীভূত থাকা অন্য সব অঞ্চলের মানুষের প্রতি বড় অবিচার বলেই মনে করছেন তারা।

ঘটনার পর দুর্ঘটনার কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি উঠেছে। তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিরক্ষা ব্যবস্থাপনায় পেশাদারিত্ব, স্বচ্ছতা ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ দুর্ঘটনা শুধু একটি বিমানের পতন নয়, বরং রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি ও কাঠামোগত বৈষম্যের প্রতীক। এখনই সময় ঢাকাকেন্দ্রিক এই একচেটিয়া আধিপত্য ভেঙে, দেশের সব অঞ্চলের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করার।


হাসনাথ অরিয়ন খান লন্ডন থেকে



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)