শিরোনাম:
ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » বিএনপির কাউন্সিলে আওয়ামী নেতারা, তৃণমূলে ক্ষোভ
প্রথম পাতা » জেলার খবর » বিএনপির কাউন্সিলে আওয়ামী নেতারা, তৃণমূলে ক্ষোভ
১৯২ বার পঠিত
রবিবার, ৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির কাউন্সিলে আওয়ামী নেতারা, তৃণমূলে ক্ষোভ

পক্ষকাল ডেস্ক ঃ ৬ জুলাই ২০২৫
---
গত ২ জুলাই পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে দেখা গিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতাকে। এমনকি ওই কাউন্সিলে ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেছেন এক শ্রমিক লীগ নেতা। কাউন্সিলে আওয়ামী নেতাদের অংশগ্রহণ ও ডেলিগেটের দায়িত্ব দেওয়া নিয়ে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বিক্ষুব্ধ তৃণমূলকর্মীদের অনেকেই সোশ্যাল প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী নেতাদের আশ্রয়দাতাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
দলীয় একাধিক সূত্র মতে, গত ২ জুলাই পটুয়াখালী ব্যামাগারে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জাহাঙ্গীর হোসেন মানিক নামের এক ব্যক্তি উপস্থিত হলে তৃণমূল নেতারা ক্ষোভে ফেটে পরেন। নেতাকর্মীদের অভিযোগ, পতিত শেখ হাসিনার সরকারের সময় তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সক্রিয় নেতা ছিলেন এবং ২৪ এর ছাত্র-জনতার আন্দোলন দমনে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন। অবশ্য, কেন্দ্রীয় নেতাদের নজরে আসার পর জাহাঙ্গীরকে তাৎক্ষণিক ব্যায়ামাগার থেকে বের করে দেওয়া হয়।
সম্মেলন আগের রাতে অনুষ্ঠানের সাজসজ্জার তদারকির দায়িত্ব পালন করতে দেখা যায় জাহাঙ্গীরকে।
এছাড়াও খলিল শরীফ নামের আরেক শ্রমিকলীগ নেতাকে ডেলিগেট কার্ড ঝুলিয়ে সম্মেলনে দেখা যায়। বিনএপির শীর্ষ নেতাদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় তাকে। তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী ডেলিগেট কার্ড থেকে বঞ্চিত, সেখানে অনুপ্রবেশকারী নব্যদের গলায় কার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে লেখেন, ‘যিনি এ লোককে অতিথি কার্ড দিয়েছেন তাকে খুঁজে বের করে তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি রইলো জেলা বিএনপির কাছে। আমরা কিন্তু কাউকেই ছাড় দিবো না, দয়া করে দলকে প্রশ্নবিদ্ধ করবেন না। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করলে বাপকেও ছাড় দিবো না।’
দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ‘আমার চোখে পরে নাই। তবে বিষয়টি তদন্ত করে যারা তাকে ডেলিগেট কার্ড দিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন বলেন, ‘এতো বড় একটা প্রোগ্রাম যেখানে ১৫ থেকে ২০ হাজারের অধিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ অংশগ্রহন করেছে। এতো বড় অনুষ্ঠানে কে কোথা থেকে আসছে আমাদের জানা ছিল না। আর আদৌ জানার সময়ও ছিল না, সম্ভবও ছিল না। আমরা কাউন্সিল সফল করার কাজে ব্যস্ত ছিলাম। এর মধ্যে যদি এমন অনাকাঙ্খিত ও অসাংগঠনিক ঘটনা ঘটে তা অবশ্যই তদন্তের দাবি রাখে। আমরা এ ব্যাপারে অচিরেই একটি তদন্ত কমিটি করবো।’



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)