![]()
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় সিহাব মন্ডল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত কাল রোববার (১৫ জুন) রাতে উপজেলার মাছপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
গ্রেপ্তার সিহাব মন্ডল উপজেলার কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে। এলাকায় বকাটে যুবক বলে পরিচত সে। এ ঘটনায় অপর আসামি একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে হাসমত আলী পলাতক রয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে দৈনিক নয়া কন্ঠ কে জানান গত রোববার সকাল ১০ টার কিছু পরে ভুক্তভোগী দুই শিক্ষার্থী স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলো। তারা উপজেলার সরিষা ইউনিয়নের নাওরাবনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সিহাব ও হাসমত নামে দুই যুবক তাদের পথরোধ করে। এ সময় ওই দুই যুবক শিক্ষার্থীদের ধারালো ছুরির ভয় দেখিয়ে পরিত্যক্ত স্কুলের ভেতর নিয়ে যায়। পরে সিহাব মন্ডল এক শিক্ষার্থী কে পানের বরজের ভেতর নিয়ে যায়। অন্য শিক্ষার্থী কে হাসমত আলী পরিত্যক্ত স্কুলের ভেতর পালাক্রমে ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ভুক্তভোগীর পরিবার থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে গত কাল রাতেই সিহাব মন্ডল নামে এক আসামি কে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে





কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ