মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ড. ইউনূস কি অং সান সু চির পরিণতির পথে? নোবেলজয়ীর সম্মান আজ প্রশ্নের মুখে
ড. ইউনূস কি অং সান সু চির পরিণতির পথে? নোবেলজয়ীর সম্মান আজ প্রশ্নের মুখে
ড. ইউনূস কি অং সান সু চির পরিণতির পথে? নোবেলজয়ীর সম্মান আজ প্রশ্নের মুখে
লন্ড
ন থেকে শফিকুল ইসলাম কাজল, ১৬জুন ২০২5:নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা ও বিতর্কিত কর্মকাণ্ড তাঁকে এমন এক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, যার সঙ্গে অনেকেই তুলনা করছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির পরিণতির।
সু চি, যিনি শান্তির নোবেল জয় করেছিলেন, পরবর্তীকালে রোহিঙ্গা গণহত্যার ইস্যুতে আন্তর্জাতিকভাবে সমালোচিত হন। একসময় যাঁর নামে বিশ্বজুড়ে সম্মান ছিল, তিনি আজ কারাবন্দি এবং তাঁর নোবেল পুরস্কার কার্যত মূল্যহীন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ড. ইউনূসও কি সেই পথেই এগিয়ে যাচ্ছেন?
সম্প্রতি তাঁর লন্ডন সফর, বিতর্কিত রাজনৈতিক আলোচনা, এবং বিদেশি শক্তির ইচ্ছাপূরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশের অভ্যন্তরে প্রশ্ন উঠেছে-এই নোবেলজয়ীর আসল লক্ষ্য কী? রাজনৈতিক স্বার্থ হাসিল, নাকি বিদেশি এজেন্ডা বাস্তবায়ন?
বিশ্লেষণ বলছে:
ইউনূস বর্তমানে এমন ব্যক্তিদের সঙ্গে কাজ করছেন, যাদের গণতন্ত্রবিরোধী কার্যকলাপ এবং অদৃশ্য চুক্তির মাধ্যমে ক্ষমতা লাভের চেষ্টা দৃশ্যমান।
তিনি স্বচ্ছতার পরিবর্তে গোপন বৈঠক, প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে রাজনৈতিক অবস্থান এবং বিদেশে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ‘লবিং’-এ ব্যস্ত।
বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনমতের তোয়াক্কা না করে তার এই তৎপরতা ভবিষ্যতে আন্তর্জাতিক মহলের কাছেও তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে।
গণমানুষের প্রশ্ন:নোবেল বিজয়ী একজন ব্যক্তির কাছে জাতির প্রত্যাশা থাকে নৈতিকতা, মানবতা এবং স্বচ্ছতার প্রতীক হয়ে ওঠা। কিন্তু যদি সেই ব্যক্তি জাতির স্বার্থকে পেছনে ফেলে নিজের রাজনৈতিক রূপায়ণে মত্ত হন, তবে তাঁর প্রতি জাতির আস্থা কীভাবে থাকবে?
অং সান সু চির মতোই ড. ইউনূস কি ইতিহাসে পরিণত হবেন একজন ‘পতিত নায়ক’ হিসেবে? নাকি এখনো সময় আছে জনসম্পৃক্ততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার পথে ফিরে আসার? তা সময়ই বলে দেবে। তবে আজ জাতি প্রশ্ন করছে-”ড. ইউনূস, আপনি কার পক্ষের?”




সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে