শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » যুক্তরাষ্ট্রে তুষারঝড়, জরুরী অবস্থা
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » যুক্তরাষ্ট্রে তুষারঝড়, জরুরী অবস্থা
৪৬২ বার পঠিত
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে তুষারঝড়, জরুরী অবস্থা

---পক্ষকাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড় আঘাত হেনেছে। স্মরণকালের অন্যতম ভয়াবহ এ ঝড়ের কারণে ইতোমধ্যে দেশটির ৬টি রাজ্যে জরুরী অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।

শীতকালীন ওই ঝড়ে ৬ কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ের ফলে ৩৬ ইঞ্চি (৩ ফুট) উঁচু বরফের স্তর পড়তে পারে।

তুষারপাত শুরু হওয়ার পর পরই নিউইয়র্ক, নিউজার্সি, কানেক্টিকাট, রোদে আইল্যান্ড, ম্যাসাচুসেটস ও নিউ হ্যাম্পশায়ারে জরুরী অবস্থা জারি করা হয়েছে।

এর আগে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ উত্তর-পূর্বাঞ্চলে ‘সম্ভাব্য ঐতিহাসিক তুষারঝড়ে’র আভাস দেয়।

নিউইয়র্কে সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত জরুরী পরিবহন ছাড়া বাকি সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কানেক্টিকাট ও ম্যাসাচুসেটস রাজ্যেও এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঝড় চলাকালীন রাজ্যগুলোর বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, ম্যাসাচুসেটসে মঙ্গলবার শুরুর দিকে আঘাত হানতে পারে তুষারঝড়। প্রথম দিনেই সেখানে ৩০ ইঞ্চি উঁচু বরফের স্তর জমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)