শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » দাউদকান্দিতে নাশকতা পরিকল্পনার অভিযোগে ২১ জন গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » দাউদকান্দিতে নাশকতা পরিকল্পনার অভিযোগে ২১ জন গ্রেফতার
৪৮২ বার পঠিত
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাউদকান্দিতে নাশকতা পরিকল্পনার অভিযোগে ২১ জন গ্রেফতার

---শাহাদাৎ হোসেন সাকু: দাউদকান্দিতে নাশকতা পরিকল্পনার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, সোমবার গভীর রাতে উপজেলার শহীদনগরের মোহাম্মদপুর গ্রামের ভূঁইয়া বাড়ী থেকে নাশকতা পরিকল্পনা কালে তাদের আটক করা হয়। এদের মধ্যে রয়েছেন সুন্দলপুর মডেল ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম ও দাউদকান্দি বিএনপি নেতা শিল্পপতি শাহজাহান আলী ভূঁইয়া। মঙ্গলবার সকাল থেকে দাউদকান্দি মডেল থানায় গ্রেফতারকৃদের আত্মীয়-স্বজনরা ভিড় জমাতে থাকলে থানার মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এসময় বিজিবি সদস্যদের থানার মূল ফটকে অবস্থান নিতে দেখা যায়। গ্রেফতারকৃতরা হলো, শাহজাহান আলী ভূঁইয়া (৪৪), এস.এম.নজরুল ইসলাম (৪১), নাজমা বেগম (৩৫), জাকির হোসেন (৪৭), মোঃ করিম (২৮), মোঃ শাহীন সরকার (৪৪), মোঃ মোজাফ্ফর (২৮), মোঃ সোহেল (২৯), মোঃ শাহীন (৩০), মোঃ এনামুল (২৯), মোঃ ইয়াছিন (১৯), মোঃ খোরশেদ আলম (৩০), মোঃ শাহ-আলম (৪৭),  মোঃ কামাল (৪৩), মোঃ জাহাঙ্গীর (২৬), জামাল সরকার (৪৫), নুরুল হক (৩৪), জালাল বেপারী (৬৫), আফসার উদ্দিন (৫৬), সিদ্দিক মিয়া (৩২) ও মনির হোসেন (২৮)।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহীদনগরের মোহাম্মদপুর গ্রামের ভূঁইয়া বাড়ীতে নাশকতা পরিকল্পনার মিটিং চলাকালে ২১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আজ দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে দাউদকান্দির ষোলপাড়া থেকে জামায়াত নেতা আঃ লতিফ ওরফে জামাই লতিফ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ফুলকোট গ্রামের রমজান আলীর ছেলে। তার বিরুদ্ধে ৮/১০ টি মামলা রয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)