শনিবার, ২৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » খালেদার জায়গা সংলাপের টেবিল নয় কারাগার: তথ্যমন্ত্রী
খালেদার জায়গা সংলাপের টেবিল নয় কারাগার: তথ্যমন্ত্রী
![]()
পক্ষকাল প্রতিনিধি: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আগুনে মানুষ পোড়ানোর আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিল নয়, কারাগার-এই মন্তব্য করেছেন । আজ শনিবার সকাল নয়টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের কাছে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘আগুনে মানুষ পোড়ানোর আসামি খালেদা জিয়াকে রেখে বাংলাদেশ উন্নয়ন ও শান্তির পথে আর এগোবে না। তিনি রাজনীতির শনি ও দুষ্টগ্রহ।’
বর্তমান পরিস্থিতির কী সমাধান হতে পারে? এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) প্রধান হাসানুল হক ইনু বলেন, ‘সমাধান একটাই। এটা প্রমাণ হয়ে গেছে যে আগুনে মানুষ পোড়ানোর উসকানিদাতা ও আসামি খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া আর তো পথ নেই।’
এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলিম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা