শনিবার, ২৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » ইসলামপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ইসলামপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পূর্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলন শেষে স্থানীয় পাবলিক হল মিলনায়তনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি সভাপতি এবং এডভোকেট আব্দুস ছালাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন- জামালপুরেরমেলান্দ-মাদারগঞ্জ আসনের এমপি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হল জিয়ার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল, মহিলা এমপি মাহজাবীন খালেদ বেবী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মুহাম্মদ বাকী বিল্ল¬াহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ চৌধুরী, সহ-সভাপতি আবু জাফর শীসা, সাংগঠনিক সম্পাদক শফিক জাহেদী রবিন, সৈয়দ আতিকুর রহমান ছানা, রেজাউল করিম রেজনুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা