শৈলকুপার আড়ৎ থেকে ৩৬১ বস্তা চাল লুট
![]()
শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপা শহরের হাজির মোড়ের বাসুদেব রায়ের চালের আড়ৎ থেকে শুক্রবার ভোর ৪টার দিকে ৩৬১ বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা।লুট হওয়া চালের মূল্য আট লাখ বিশ হাজার টাকা।চাল লুটের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাজারের তিন পাহারাদার আনজু মিয়া, মসিউর রহমান ও মানিক মিয়াকে সকাল সাড়ে ১০টার দিকে আটক করেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান জানান, শুক্রবার ভোর ৪টার দিকে একদল দুর্বৃত্ত শৈলকুপা শহরের হাজির মোড় এলাকায় আসেন। এ সময় তারা পাহারাদারদের কাছে সিগারেট ধরানোর জন্য আগুন চান। এরপরেই তাদের অস্ত্রের মুখে জিম্মি করে বাসুদেব রায়ের চালের আড়ৎ থেকে ৩৬১ বস্তা চাল লুট করে দুই ট্রাক ভরে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, পুলিশ লুটকৃত চাল উদ্ধারে অভিযান শুরু করেছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।এর আগে শৈলকুপার ভাটই বাজার ও ঝিনাইদহ শহরের সিটি মোড় থেকে একই কায়দায় দুর্বৃত্তরা ছয়শ’ বস্তা চাল লুট করলেও লুণ্ঠিত চাল উদ্ধার বা দুর্বৃত্তদের গ্রেফতার করেত পারেনি পুলিশ।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা