শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » »
প্রথম পাতা » »
৭৩৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পক্ষকাল ডেস্ক----

আগামী নভেম্বরের শুরুতে জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। এ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩১ অক্টোবর সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রোমানিয়া ও সার্বিয়া সফর শেষে রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন জানান, প্রধানমন্ত্রী কপ-২৬ সম্মেলনে যাবেন। ৩১ অক্টোবর ঢাকা থেকে রওনা দেবেন তিনি। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী ১ থেকে ৩ নভেম্বর কপ-২৬ সম্মেলনের উচ্চ পর্যায়ের ইভেন্টে যোগ দেবেন। তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) প্রেসিডেন্ট হিসেবে সেখানে যোগ দেবেন।
barta24
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গ্লাসগোতে জলবায়ু সম্মেলনের সময় আমরা আরেকটা সাইড ইভেন্ট করতে চাচ্ছি, সিভিএফ ও কপ-২৬ হাই লেভেল সামিট; এটা জয়েন্টলি করব। এছাড়াও সেখানে আরও কিছু প্রস্তাব আসছে, সেটা নিয়ে কাজ চলছে।’
প্রধানমন্ত্রীর এ সফরে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার চেষ্টা করা হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘গ্লাসগোতে জলবায়ু সম্মেলন শেষে আমরা লন্ডনে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক একটা বৈঠকের আয়োজনের চেষ্টা করছি। এখনও এটা চূড়ান্ত হয়নি, আশা করি এটা চূড়ান্ত হয়ে যাবে।’
লল্ডন সফর শেষে প্রধানমন্ত্রী ৯ বা ১০ নভেম্বর ফ্রান্সে যাবেন জানিয়ে ড. মোমেন বলেন, লন্ডন থেকে দেশে ফেরার পথে আমরা প্যারিস যাব। সেখানে ইউনিসেফ বঙ্গবন্ধুর নামে যে অ্যাওয়ার্ড ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স’ চালু করেছে সেটা দেওয়া হবে ১১ নভেম্বর। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থাকবেন। এটা ইউনিসেফ আয়োজন করছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)