শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর » স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ: সৈয়দ ইফতেখার আলী
প্রথম পাতা » জেলার খবর » স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ: সৈয়দ ইফতেখার আলী
৭১৬ বার পঠিত
বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ: সৈয়দ ইফতেখার আলী

---
বতর্মান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এবং দেশকে রক্ষা করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। দেশ এখন উপনিবেশিকদের হাতে চলে গেছে। জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। সেই জনগণকে বাদ দিয়ে সরকার আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের উপর নির্ভর করে দেশ পরিচালনা করছে। এদের উপর নির্ভর করে দেশকে একটি তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় শহরের আমতলা মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও খাদ্য বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী এই কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতেন। কারণ বেগম জিয়া দেশের মানুষের কথা চিন্তা করতেন। তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। সেই কষ্টার্জিত স্বাধীনতা রক্ষায় বেগম জিয়া আপোষহীন ভাবে দেশ পরিচালনা করেছেন। এখনো আপোষহীন ভাবেই রয়েছেন। তাঁকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখলেও সরকারের পাতানো ফাঁদে এবং প্লোভনে সায় না দিয়ে কারাগারে আছেন।
গণতন্ত্রের মাতা বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুণরুদ্ধারে আগামীতে স্বেচ্চাসেবকদল অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি কক্তৃতায় তিনি উল্লেখ করেন। সেইসাথে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বেগম খালেদার জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে থাকার আহবান জানান ইফতেখার আলী।
র‌্যালি, আলোচনা সভা ও খাদ্য বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি প্রমুখ। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরদার, আঃ মুজিদ, নিজামউদ্দিন, সিদ্দিক, নুরুজ্জামান, আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান হাবলু, আসলাম পারভেজ শাহীন, জাকির হোসেন আখিল, সেলিম আহমেদ, সোহেল, সাইফুল, আমিনুর, সাইফুর রহমান, মনিরুল ইসলাম, আবুল কাশেম ভুট্টো, প্রচার সম্পাদক শেখ আজিজুর রহমান (সেলিম), দপ্তর সম্পাদক আঃ তরিকুল ইসলাম (শামীম), সদস্য রাজীবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)