শিরোনাম:
ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১১ আগস্ট ২০২১
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কের গভর্নরের পদত্যাগ
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কের গভর্নরের পদত্যাগ
১০০৪ বার পঠিত
বুধবার, ১১ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কের গভর্নরের পদত্যাগ

---

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো (৬৩) পদত্যাগ করেছেন। একটি তদন্তে তার বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানির প্রমাণ মিলেছে। এতে তাকে পদ থেকে সরানোর প্রচেষ্টা আরও জোরদার হচ্ছিল। এর মধ্যেই গতকাল মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিলেন কুমো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে। কুমো বলেছেন, ‘আমার পক্ষ থেকে এখন সাহায্য করার সবচেয়ে ভালো উপায় হলো পদত্যাগ করা এবং সরকারকে শাসনকাজ পরিচালনা করতে দেওয়া।’
নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে কুমো বলেন, ‘আমি একজন যোদ্ধা। আমি লড়াই চালিয়ে যাব, কারণ আমি বিশ্বাস করি এই বিতর্ক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি মনে করি এটি অন্যায় এবং অসত্য।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কুমোর পদত্যাগ ১৪ দিন পর থেকে কার্যকর হবে। এরপর গভর্নরের দায়িত্ব চালিয়ে যাবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হকুল।
গত সপ্তাহে কুমোর বিরুদ্ধে যৌন নির্যাতনের তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকে পদত্যাগের চাপ বাড়ছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তার পদত্যাগ চাইছিলেন।
নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল দপ্তরের পক্ষ থেকে তদন্তে বলা হয়েছে, কুমোর বিরুদ্ধে ১১ নারীকে যৌন নিপীড়নের বিষয়ে খোঁজ মিলেছে যার মধ্যে অঙ্গরাজ্যের কর্মীও রয়েছে।
অবশ্য কুমোর পক্ষ থেকে যৌন নিপীড়নের সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। কুমো পদত্যাগ না করলে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তার অভিশংসনের পরিকল্পনা করছিলেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)