বুধবার, ১১ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | স্বাস্থ্য ও আইন » স্বাস্থ্যের সচিব-ডিজিসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
স্বাস্থ্যের সচিব-ডিজিসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
![]()
ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের অ্যান্টিবায়োটিক উৎপাদন ও বিক্রি নিয়ে এক রায় অমান্য করায় স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া ও অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মো. খুরশীদসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
অন্যরা হলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বাবলু কুমার সাহা, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাহবুবুর রহমান ও ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের (এএফএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ারুল ইসলাম।
বুধবার (১১ আগস্ট) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও রিপন বাড়ৈ।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, জিএমপি অনুসরণ না করে বরিশালের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসসহ ২০টি মেডিসিন কোম্পানি অ্যান্টিবায়োটিক উৎপাদন করায় তা বন্ধে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০১৭ সালে রিট করেছিল। রিট মামলার শুনানি শেষেও সব কোম্পানির অ্যান্টিবায়োটিক বন্ধের নির্দেশ দিয়েছিলেন আদালত।
কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে বরিশালের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস অবৈধভাবে অ্যান্টিবায়োটিক উৎপাদন ও বিক্রি করছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ হয়। এরপর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দয়ের করা হয়। ওই আবেদন শুনানি নিয়ে আদালত অবমাননার এই আদেশ দেন




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ